ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৫-২০২৬ অর্থবছরের ৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৭:০৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৭:০৮:৪৭ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৫-২০২৬ অর্থবছরের ৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৫-২০২৬ অর্থবছরের ৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়েছে। রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির বাজেট সভায় সর্বসস্মতিক্রমে এই বাজেট অনুমোদিত হয়।

সোমবার (৩০ জুন) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।

সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয়খাতে মোট প্রাপ্তি (আয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয় খাতে মোট পরিশোধ (ব্যয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৩৬ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৮৩৭ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৮৪৭ টাকা ৫৫ পয়সা। যা ২০২৪-২০২৫ অর্থ বছরের সংশোধিত বাজেটে হয়েছে ৬০৯ কোটি ৮২ লাখ ২১ হাজার ৬৫৯ টাকা।

এছাড়া সোমবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। সভায় আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। সভামঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোছাঃ রুমানা আফরোজ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ যথাক্রমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মো. হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহীর অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ,  পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাছনিমা খাতুন, সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান, এলজিইডি রাজশাহী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোস্তাক আহমেদ, রাজশাহী গণপূর্ত সার্কেলের সহকারী প্রকৌশলী ছাইদুজ্জামান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালকের প্রতিনিধি ওমর ফারুক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর প্রতিনিধি মৌসুমী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার