ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন রাণীশংকৈলের আবু আওয়াল ভাই নাকি মেয়ে—মির্জা ফখরুলের আসনে বিএনপির নতুন কাণ্ডারি কে? হিমাগারে পঁচছে আলু দায় নিবে কে ? হিমাগারে পঁচছে আলু দায় নিবে কে ? রাজশাহীর হিমাগারে পচছে আলু, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ মাদকাসক্ত ছেলের ধারালো বঁটির কোপে মা ও ভাই গুরুতর আহত, গ্রেফতার ছেলে মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১ বাঘায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ সীমান্তবর্তী যুবকদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাপনায় শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ পুঠিয়ায় মাদক, চিকিৎসা ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রচারের জন্য ছড়িয়ে দিয়েছেন? কী জানালেন আকাঙ্ক্ষা চমোলা? ৫৪ বছর বয়সেও তারুণ্য ধরে রেখেছেন টাবু, নিজেই জানালেন রহস্য  রাজশাহীর বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক নাটোরের হরিশপুরে বাসচাপায় ২ জন নিহত আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন খুন করে ভারতে পালিয়ে যাচ্ছিলেন দুই ভাই মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি পুলিশের হাতে কামড় দিয়ে পালাল মাদক কারবারি, অতঃপর.. রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট

সীমান্তবর্তী যুবকদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৫:০৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৫:০৬:৫৯ অপরাহ্ন
সীমান্তবর্তী যুবকদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি সীমান্তবর্তী যুবকদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি
সীমান্তবর্তী এলাকার বেকার যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং চোরাচালান ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ২৩ আগস্ট থেকে শুরু হয়ে প্রশিক্ষণটি আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী অসহায় ও দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। এরই ধারাবাহিকতায় ‘সীমান্ত কারিগরী ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র’-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রাথমিকভাবে সীমান্ত এলাকার ২০ জন বেকার যুবক-যুবতী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা স্বল্প পুঁজি ও সীমিত পরিসরে গবাদিপশু এবং হাঁস-মুরগি পালন করে আয় করার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন।

বিজিবির মতে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী বেকার যুবকদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয়ভাবে পুষ্টির চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় যুবসমাজকে চোরাচালান ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজিবি আরও জানায়, প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী যুবসমাজকে দক্ষ, কর্মঠ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবার ও দেশের উন্নয়নে তাদের ইতিবাচক অবদান রাখার সুযোগ তৈরি হবে। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১