ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন রাণীশংকৈলের আবু আওয়াল ভাই নাকি মেয়ে—মির্জা ফখরুলের আসনে বিএনপির নতুন কাণ্ডারি কে? হিমাগারে পঁচছে আলু দায় নিবে কে ? হিমাগারে পঁচছে আলু দায় নিবে কে ? রাজশাহীর হিমাগারে পচছে আলু, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ মাদকাসক্ত ছেলের ধারালো বঁটির কোপে মা ও ভাই গুরুতর আহত, গ্রেফতার ছেলে মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১ বাঘায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ সীমান্তবর্তী যুবকদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাপনায় শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ পুঠিয়ায় মাদক, চিকিৎসা ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রচারের জন্য ছড়িয়ে দিয়েছেন? কী জানালেন আকাঙ্ক্ষা চমোলা? ৫৪ বছর বয়সেও তারুণ্য ধরে রেখেছেন টাবু, নিজেই জানালেন রহস্য  রাজশাহীর বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক নাটোরের হরিশপুরে বাসচাপায় ২ জন নিহত আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন খুন করে ভারতে পালিয়ে যাচ্ছিলেন দুই ভাই মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি পুলিশের হাতে কামড় দিয়ে পালাল মাদক কারবারি, অতঃপর.. রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট

পুঠিয়ায় মাদক, চিকিৎসা ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৩:৪১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৩:৪১:৪৯ অপরাহ্ন
পুঠিয়ায় মাদক, চিকিৎসা ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ পুঠিয়ায় মাদক, চিকিৎসা ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ২
রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের মানব ও পশু চিকিৎসার ওষুধ এবং চোরাই মালামালসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫-এর সিপিএসসি।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ধোপাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুঠিয়া থানার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের মিজানুর রহমানের আধাপাকা টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে মিজানুর রহমানের হেফাজত থেকে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন ধরনের ইনজেকশন ও ওষুধ, কৃষি উপকরণ এবং ১৮২টি মোবাইল সিমকার্ড, বিভিন্ন কোম্পানির পাঁচটি বাটন মোবাইল ফোন, ২৯ টাকা মূল্যমানের ৩৮৯টি মোবাইল রিচার্জ কার্ড, একটি ল্যাপটপ, গামবুট দুই জোড়া, বিভিন্ন ধরনের প্যাকেট ও সরঞ্জাম, দুটি হাতুড়িসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।

 
পরে রাত সাড়ে ৭টার দিকে ধোপাপাড়া বাজারে মিঠন আলীর মুদির দোকানে অভিযান চালিয়ে চোরাই ৩৯৯ লিটার ফর্টিফাইড সয়াবিন তেল এবং ১০০ মিলিলিটারের ৪৯৮ বোতল রুটা রেস যৌনবর্ধক সিরাপ জব্দ করা হয়। র‍্যাবের দাবি, মিঠন আলী এসব চোরাই মালামাল তার দোকান থেকে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলো: পুঠিয়ার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের আব্দুল মতিন ছেলে মোঃ মিজানুর রহমান (২৫) ও ধোপাপাড়া জিউপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে মোঃ মিঠন আলী (৩৩)।

রবিবার র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, মিজানুর রহমানের নেতৃত্বে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্র বিভিন্ন সময়ে চলন্ত ট্রাক থেকে কৌশলে মালামাল চুরি করে নিজেদের নিয়ন্ত্রণে রেখে বিক্রি করে আসছিল। মিজানুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১