ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামেবি উপাচার্যের কক্ষের তালা খুলে দিল প্রশাসন, আলামত সংগ্রহ আত্রাইয়ে বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর ছাত্রবিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ১১:৪৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ১১:৪৩:৩১ অপরাহ্ন
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বান্দাইখাড়া এলাকায় ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু। জানা যায়, ২ কোটি ২ লাখ টাকা ব্যয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নওগাঁ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। ভূমিসেবা সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নতুন ভবন নির্মাণের ফলে হাটকালুপাড়া ও কালিকাপুর ইউনিয়নের সাধারণ মানুষকে ভূমিসেবা নিতে দূর-দূরান্তে গিয়ে ভোগান্তি পোহাতে হবে না। সরকারি সম্পত্তির সঠিক সুরক্ষা ও জনসাধারণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমিসেবার পরিধি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকার কাজ করছে। নতুন এই কার্যালয় চালু হলে হাটকালুপাড়া ও কালিকাপুর ইউনিয়নের বাসিন্দারা এক ছাদের নিচে সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, নতুন কার্যালয়ের মাধ্যমে ভূমিসেবার মান বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের সময় ও অর্থের সাশ্রয় হবে। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় আরও গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার, সহ-সভাপতি স ম সাজ্জাদ হোসেন তোতা, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, মো. আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম সম্পাদক মোঃ ময়েনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০