ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত ৩ সাপাহার সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: মামলার প্রধান আসামি গ্রেপ্তার জাজিরায় বল সদৃশ ককটেল বিস্ফোরণে কিশোর আহত ১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা খুলনায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু মুন্সিগঞ্জে কাজীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

বরেন্দ্র অঞ্চলের সেচ ও পানি ব্যবস্থাপনা পরিদর্শন করেন বিএমডিএ এর চেয়ারম্যান

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ১১:০৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ১১:০৬:১০ অপরাহ্ন
বরেন্দ্র অঞ্চলের সেচ ও পানি ব্যবস্থাপনা পরিদর্শন করেন বিএমডিএ এর চেয়ারম্যান বরেন্দ্র অঞ্চলের সেচ ও পানি ব্যবস্থাপনা পরিদর্শন করেন বিএমডিএ এর চেয়ারম্যান
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের প্রচন্ড খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে সেচ ও পানি ব্যবস্থাপনার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

চেয়ারম্যানের প্রকল্প পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে এলাকার কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃস্টি হয়েছে।কৃষকদের অভিমত,এসব প্রকল্প বাস্তবায়নের ফলে কৃষিক্ষেত্রে ইতিবাচক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

শনিবার (২২ আগস্ট) রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের প্রচন্ড খরাপ্রবন বরেন্দ্র অঞ্চলে সেচ ও পানি ব্যবস্থাপনার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। পরিদর্শন কালে তিনি গোদাগাড়ী, নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন খাল, কৃষিজমি, বিএমডিএ‘র ডাবল লিফটিং সেচ প্রকল্প, পুণর্ভবা নদীতে স্থাপিত সেচ প্রকল্প এবং মহানন্দা নদীর প্রস্তাবিত ডাবল লিফটিং প্রকল্পের ইনটেক পয়েন্ট পরিদর্শন করবেন। পরে গোমস্তাপুর জোন ও চাঁপাইনবাবগঞ্জ রিজয়ন অফিসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ সময় বিএমডিএ‘র চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন টেকসই রাখতে পানির সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা জরুরি। ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সেচ ব্যবস্থার আধুনিকায়ন, পানির অপচয় রোধ এবং কৃষকের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে পানির সুষ্ঠু, পরিকল্পিত ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে। সেচ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, অপচয় বা কৃষক হয়রানি বরদাশত করা হবে না। মাঠপর্যায়ে প্রকল্পের বাস্তব অবস্থা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বরেন্দ্র অঞ্চলে কৃষি উৎপাদন অনেকাংশে সেচনির্ভর। তাই কৃষকের প্রয়োজন বিবেচনায় নিয়ে সেচ অবকাঠামোর উন্নয়ন, খাল ও জলাশয়ের কার্যকর ব্যবহার এবং ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে পানি সংরক্ষণ ও অপচয় রোধে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি। এসময় সকল স্থানীয় নেতৃবৃন্দের কথা শুনেন এবং দ্রুত সমাধানের নির্দেশ দেন। চেয়ারম্যান আরো বলেন, বিএমডিএ‘র প্রতিটি প্রকল্পের সুফল যেন সরাসরি কৃষকের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে। কৃষকবান্ধব, পরিবেশ সম্মত ও টেকসই সেচ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের কৃষিকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মাঠপর্যায়ে প্রকল্পের বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কৃষকবান্ধব ও টেকসই সেচব্যবস্থা গড়ে তুলতে বিএমডিএ‘র সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিদর্শন কালে বিএমডিএ‘র নির্বাহী পরিচালক  জাহাঙ্গীর আলম খাঁন বলেন “চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে বিএমডিএ‘র সেচ কার্যক্রম আরও গতিশীল করা হবে। কৃষক যেন সময়মতো সেচ সুবিধা পান এবং প্রকল্পের সুফল সরাসরি তাদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বরেন্দ্র অঞ্চলের পানিসম্পদ সংরক্ষণ ও কৃষির উন্নয়নে বিএমডিএ সমন্বিতভাবে কাজ করবে।”তিনি বলেন, “সেচ প্রকল্পগুলোর কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি পানি ব্যবহারে সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

গোদাগাড়ীর বরেন্দ্র অঞ্চলের কৃষক জালাল বলেন, “বিএমডিএ‘র সেচের কারণে আমাদের এলাকার কৃষিকাজ অনেক সহজ হয়েছে। সময়মতো পানি পাওয়া গেলে আমন, বোরোসহ বিভিন্ন ফসল ভালোভাবে আবাদ করা সম্ভব হয়। চেয়ারম্যান সরেজমিনে এসে আমাদের সমস্যাগুলো দেখেছেন, এতে আমরা আশাবাদী।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের কৃষক শামিম আহম্মেদ বলেন, “বরেন্দ্র এলাকায় পানির সংকটের কারণে কৃষকদের অনেক চিন্তায় থাকতে হয়। সেচ প্রকল্পগুলো ঠিকভাবে চালু থাকলে আমাদের উৎপাদন বাড়ে এবং খরচও কমে। আমরা চাই, খাল ও নদীর পানি ব্যবহার করে সেচ সুবিধা আরও বাড়ানো হোক। কৃষক শাহাজাহান মিয়া বলেন, “বিএমডিএর সেচ সুবিধা আমাদের মতো কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেচের পানি নিয়মিত পাওয়া গেলে জমি অনাবাদি থাকে না। নতুন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হলে এলাকার আরও অনেক কৃষক উপকৃত হবেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএমডিএ‘র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান, অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, বিএমডিএ‘র পরিচালনা বোর্ড সদস্য শফিকুল আলম সমাপ্ত, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী  মনিরুজ্জামান মনির, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী এ.এস.এম দেলোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী আল মামুন উর রশিদ , সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, সহকারী প্রকৌশলী মুসাইক মাসরুর রানা, সহকারী প্রকৌশলী আলম আব্দুল মান্নান, সহকারী প্রকৌশলী রেজাইল করিম সংশ্লিষ্ট রিজিয়ন ও জোনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২