ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পদ্মার পানিতে ডুবেছে স্কুল, অনিশ্চয়তায় সাড়ে ৭০০ শিক্ষার্থী নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুর উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক রাজশাহী মহানগরীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক লালপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান রাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন

পাঁচবিবীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৮:৩০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৮:৩০:২৩ অপরাহ্ন
পাঁচবিবীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার পাঁচবিবীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবী উপজেলার জিয়ারমোড় এলাকা থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ মোঃ শহিদুল ইসলাম (৩৬) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-৩-এর গোয়েন্দা দল কয়েকদিন ধরে শহিদুল ইসলামের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জিয়ারমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, পরে সাক্ষীদের উপস্থিতিতে শহিদুল ইসলামের কাছ থেকে ৮০ বোতল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার চন্ডিপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল খালেক। র‌্যাবের দাবি, তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেন্সিডিল সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থানের কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব-৫ জানায়, মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা করে তাকে জয়পুরহাটের পাঁচবিবী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা