ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুন্ড্র ইউনিভার্সিটিতে দিনব্যাপী কুরআনিক ফ্রুটস অ্যান্ড ফুডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত পাঁচবিবীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল মনোহরদীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা-ভাঙচুর চাঁদাবাজিতে পুলিশের সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মেকাই টেস্টের প্রথম দিন পেসারদের দাপট, শরিফুলের ছয়ে লড়াইয়ে বাংলাদেশ রাজশাহীতে অনুষ্ঠিত হলো মুখতার দো'আলম কনফারেন্স-২০২৬ রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন তিন দিনের ব্যবধানে আবার চালু এক্সিলারেটের এলএনজি টার্মিনাল ডেঙ্গু প্রতিরোধে ভদ্রায় রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে ফের ‘বিষদস্যুদের’ দৌরাত্ম্য, হুমকিতে জলজ জীববৈচিত্র্য জমিজমা বিরোধে কৃষককে হত্যা, ভারতে পালানোর সময় দুই চাচাতো ভাই বিএসএফের হাতে আটক মহানগরীজুড়ে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫ রাজশাহী কলেজে প্রীতি-প্রিয়াকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, সরব ছাত্রদল সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪ রাজশাহীতে রান ফর সিল্কসিটি সরাসরি নিবন্ধন শুরু বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক আটক

বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৭:৫১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৭:৫১:৪৯ অপরাহ্ন
বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক
নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল আরোহী এক শ্রমিক সর্দারের শরীরে পেট্রোলসদৃশ তরল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পাখি নামে ওই শ্রমিক সর্দার আহত হয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন অভিযুক্ত আসাদুজ্জামান টুটুল।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের মধ্যপুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাখি তার সহযোগী রবিউলকে সঙ্গে নিয়ে বদলগাছী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর ব্রিজ এলাকায় আসাদুজ্জামান টুটুল তাদের মোটরসাইকেলে ওঠেন।

পরে মধ্যপুখুরিয়া এলাকায় মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে পাখির সঙ্গে টুটুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে টুটুল পলিথিনে মোড়ানো পেট্রোলসদৃশ তরল পাখির শরীরে ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।

পরে স্থানীয়রা আহত পাখিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদিকে টুটুল পালিয়ে যাওয়ার সময় কেশাইল বাজার এলাকায় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, অভিযুক্ত আসাদুজ্জামান টুটুলকে আটক করা হয়েছে। আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর