রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মসজিদের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার জন্য কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি ও বিষয় তুলে ধরা হয়।
কমিটির নেতৃবৃন্দ মসজিদের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সওদা, সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দিন রতনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :