ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুন্ড্র ইউনিভার্সিটিতে দিনব্যাপী কুরআনিক ফ্রুটস অ্যান্ড ফুডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত পাঁচবিবীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল মনোহরদীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা-ভাঙচুর চাঁদাবাজিতে পুলিশের সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মেকাই টেস্টের প্রথম দিন পেসারদের দাপট, শরিফুলের ছয়ে লড়াইয়ে বাংলাদেশ রাজশাহীতে অনুষ্ঠিত হলো মুখতার দো'আলম কনফারেন্স-২০২৬ রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন তিন দিনের ব্যবধানে আবার চালু এক্সিলারেটের এলএনজি টার্মিনাল ডেঙ্গু প্রতিরোধে ভদ্রায় রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে ফের ‘বিষদস্যুদের’ দৌরাত্ম্য, হুমকিতে জলজ জীববৈচিত্র্য জমিজমা বিরোধে কৃষককে হত্যা, ভারতে পালানোর সময় দুই চাচাতো ভাই বিএসএফের হাতে আটক মহানগরীজুড়ে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫ রাজশাহী কলেজে প্রীতি-প্রিয়াকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, সরব ছাত্রদল সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪ রাজশাহীতে রান ফর সিল্কসিটি সরাসরি নিবন্ধন শুরু বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক আটক

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৭:৩২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৭:৩২:০১ অপরাহ্ন
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শনিবার (২২ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ট্রফি উন্মোচন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মাসকট প্রবেশ এবং মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

উদ্বোধনকে ঘিরে স্টেডিয়ামে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দল ও জেলার নয়টি উপজেলার নয়টি দলসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে বাগমারা উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন দল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর