ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩, সাড়ে ৩ লাখ টাকার বেশি জব্দ রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

মেকাই টেস্টের প্রথম দিন পেসারদের দাপট, শরিফুলের ছয়ে লড়াইয়ে বাংলাদেশ

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৭:১৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৭:১৮:৪৩ অপরাহ্ন
মেকাই টেস্টের প্রথম দিন পেসারদের দাপট, শরিফুলের ছয়ে লড়াইয়ে বাংলাদেশ মেকাই টেস্টের প্রথম দিন পেসারদের দাপট, শরিফুলের ছয়ে লড়াইয়ে বাংলাদেশ

মেকাই টেস্টের প্রথম দিনটি যেন ব্যাটারদের নয়, পেসারদের মঞ্চ। একের পর এক উইকেট পতনে ১৮ উইকেটের দিনে বারবার বদলেছে ম্যাচের চিত্র। দিন শেষে অবশ্য এগিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। বাংলাদেশের ৬৪ রানের জবাবে ৮ উইকেটে ১৬৫ রান তুলে ১০১ রানের লিড নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে তারা। তবে কঠিন পরিস্থিতিতেও দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন শরিফুল ইসলাম।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বাংলাদেশের পেসারদের সামনে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়াও। চা-বিরতিতে ৩ উইকেটে ৫০ রান ছিল স্বাগতিকদের। বিরতির পর দ্রুত বাংলাদেশের স্কোর পেরিয়ে লিড নেয় অস্ট্রেলিয়া। শুরুর ধাক্কা সামলে স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। দুজন মিলে গড়েন ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি।

ফিফটির কাছাকাছি পৌঁছে যাওয়া স্মিথকে অবশ্য বেশিক্ষণ থাকতে দেননি শরিফুল। বাঁহাতি এই পেসারের দুর্দান্ত ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ৪২ রানে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। তার বিদায়ে ভাঙে গ্রিনের সঙ্গে ৭৭ রানের জুটি। সেই উইকেটের পরই ম্যাচে ফেরার পথ খুঁজে পায় বাংলাদেশ।

এরপর অ্যালেক্স ক্যারিকে নিয়ে আবারও প্রতিরোধ গড়েন গ্রিন। চাপের মধ্যেও দারুণ কিছু শটে রান তুলে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিতে থাকেন তিনি। একপর্যায়ে ক্যারি-গ্রিনের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।

এরপর শুরু হয় শরিফুলের ঝড়। এক ওভারের মধ্যে বিউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট পূর্ণ করেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ক্যারি করেন ৫ রান, ওয়েবস্টার রানের খাতা খুলতে পারেননি এবং কামিন্স ফেরেন মাত্র ১ রানে।

দিনের শেষ পর্যন্ত নাথান লায়নকে সঙ্গে নিয়ে উইকেটে টিকে আছেন ক্যামেরন গ্রিন। ৮১ বলে ফিফটি তুলে ৫১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান, লিড ১০১।

বাংলাদেশের হয়ে বল হাতে একাই ৬ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট।

প্রথম দিনে পড়া ১৮ উইকেটের ১৭টিই গেছে পেসারদের দখলে। মেকাইয়ের উইকেট পেসারদের জন্য কতটা সহায়ক, দিনের নাটকীয় লড়াইয়ে তারই প্রমাণ মিলেছে। তবে শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াও পুরোপুরি স্বস্তিতে নেই। ১০১ রানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান