ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক রাতের আধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি

জমিজমা বিরোধে কৃষককে হত্যা, ভারতে পালানোর সময় দুই চাচাতো ভাই বিএসএফের হাতে আটক

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৭:০১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৭:০১:২৬ অপরাহ্ন
জমিজমা বিরোধে কৃষককে হত্যা, ভারতে পালানোর সময় দুই চাচাতো ভাই বিএসএফের হাতে আটক জমিজমা বিরোধে কৃষককে হত্যা, ভারতে পালানোর সময় দুই চাচাতো ভাই বিএসএফের হাতে আটক

সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে জিতেন মণ্ডল (৫৮) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন দুই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই দুই ভাইকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটকরা হলেন গড়িয়াডাঙ্গা গ্রামের পাঁচু মণ্ডলের ছেলে তপন মণ্ডল (৩০) ও ভগেন মণ্ডল (৩৫)।

সীমান্তের একাধিক সূত্র জানায়, শনিবার (২২ আগস্ট) ভোরে ভারতের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার আমুদিয়া ক্যাম্পের বিএসএফের টহলদল তাদের আটক করে। এর আগে তারা সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর বিএসএফের হাতে ধরা পড়েন তারা।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে শুক্রবার (২১ আগস্ট) সকালে জিতেন মণ্ডলের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, নিজেদের মধ্যে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত সহিংসতায় আহত কৃষক জিতেন মণ্ডল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত তপন ও ভগেন ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছেন।

ওসি আরও জানান, আটক দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। তাদের দেশে ফেরত আনা সম্ভব হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, হত্যা মামলার দুই আসামিকে বিএসএফের কাছ থেকে ফেরত দেওয়ার বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তাব দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির