ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন রাণীশংকৈলের আবু আওয়াল ভাই নাকি মেয়ে—মির্জা ফখরুলের আসনে বিএনপির নতুন কাণ্ডারি কে? হিমাগারে পঁচছে আলু দায় নিবে কে ? হিমাগারে পঁচছে আলু দায় নিবে কে ? রাজশাহীর হিমাগারে পচছে আলু, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ মাদকাসক্ত ছেলের ধারালো বঁটির কোপে মা ও ভাই গুরুতর আহত, গ্রেফতার ছেলে মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১ বাঘায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ সীমান্তবর্তী যুবকদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাপনায় শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ পুঠিয়ায় মাদক, চিকিৎসা ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রচারের জন্য ছড়িয়ে দিয়েছেন? কী জানালেন আকাঙ্ক্ষা চমোলা? ৫৪ বছর বয়সেও তারুণ্য ধরে রেখেছেন টাবু, নিজেই জানালেন রহস্য  রাজশাহীর বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক নাটোরের হরিশপুরে বাসচাপায় ২ জন নিহত আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন খুন করে ভারতে পালিয়ে যাচ্ছিলেন দুই ভাই মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি পুলিশের হাতে কামড় দিয়ে পালাল মাদক কারবারি, অতঃপর.. রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট

রাজশাহীতে রান ফর সিল্কসিটি সরাসরি নিবন্ধন শুরু

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৬:৫১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৬:৫১:৪৯ অপরাহ্ন
রাজশাহীতে রান ফর সিল্কসিটি সরাসরি নিবন্ধন শুরু রাজশাহীতে রান ফর সিল্কসিটি সরাসরি নিবন্ধন শুরু
স্বাস্থ্যসচেতনতা ও দৌড়ের প্রতি আগ্রহ বাড়াতে রাজশাহীতে রান ফর সিল্কসিটি প্রতিযোগিতার সরাসরি নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

সিল্কসিটি রানার্স কমিউনিটি’র আয়োজনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। উদ্বোধনের পর থেকেই সেখানে স্থাপিত নিবন্ধনকেন্দ্রে দৌড়প্রেমীদের নিবন্ধন নেওয়া শুরু হয়।

উৎসবমুখর আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের সদস্যসচিব মোঃ রকিবুল ইসলাম রবি। সম্মানিত অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সাদেকুল ইসলাম বিপ্লব ও এম জে জামান মুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, উচ্চারণ ও আবৃত্তি বিশেষজ্ঞ এবং রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জুয়েল কিবরিয়া।

রকিবুল ইসলাম রবি বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ও কর্মচঞ্চল সমাজ গঠনে খেলাধুলা ও দৌড়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজশাহীর তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।

জুয়েল কিবরিয়া বলেন, দৌড় শুধু শরীরচর্চা নয়; এটি মানসিক প্রশান্তি, শৃঙ্খলা ও প্রাণবন্ত জীবনেরও অনুষঙ্গ। রান ফর সিল্কসিটি স্বাস্থ্যচর্চার পাশাপাশি নগরজীবনে সাংস্কৃতিক আবহও তৈরি করবে।

আয়োজকেরা জানান, এখন থেকে আগ্রহীরা শহীদ মিনার প্রাঙ্গণের নিবন্ধনকেন্দ্রে এসে সরাসরি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। সব বয়সের মানুষকে এ আয়োজনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

সিল্কসিটি রানার্স কমিউনিটির সদস্যসচিব মোঃ জাহিদুল ইসলাম সানি বলেন, রাজশাহীকে রানারদের প্রিয় শহর হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। এ উদ্যোগে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছেন তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১