ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাকাবে NPSB I Bangla QR সেবা চালু পদ্মাপাড়ের বন্যার্ত ১০০ পরিবারে ত্রাণ দিলেন আরডিএ চেয়ারম্যান সুইট স্কুলছাত্র রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহী টু ঢাকা মহাসড়কে ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে -এমপি আজিজ

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৬:৩১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৬:৩১:৪৯ অপরাহ্ন
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান  এমপিওভুক্ত করা হবে  -এমপি আজিজ নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে -এমপি আজিজ
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেছেন- ‘নন এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। কিন্তু প্রতিষ্ঠানের পরিবেশ ও রেজাল্ট ভালো করতে হবে মাদক, বাল্যবিয়ে ও স্মার্টফোন আসক্তি থেকে ভালো শিক্ষাঙ্গন গড়তে সচেতন থাকতে হবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের গুরুত্ব ও মর্র্যাদা দিতে হবে।’ তিনি আরো বলেন- ‘দেশকে ধ্বংস করতে যা যা করা দরকার বিগত সরকার তাই করেছে। মেধাশূণ্য করতে শিক্ষাঙ্গনে ঢুকিয়ে দূূর্র্র্নীতি দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি যেই হন, শিক্ষকদের অবহেলা করা যাবেনা। সুনাম অর্র্জন করতে হলে ভালো ফলাফল দরকার। আগামী জানুয়ারী থেকে প্রতি
ক্লাসে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবেনা।’ শনিবার দিনব্যাপী গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন এমপি। এতে সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার। অন্যদের মধ্যে ওসি আব্দুল হান্নান, প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ লিপি রাণী সরকার, অধ্যক্ষ লুৎফর রহমান, মাসুদুল হক আলেক, আব্দুল মজিদ, অধ্যক্ষ হারুনুর রশীদ, আনিসুর রহমান, ওসমান গণী, শিক্ষক জহুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রান্টু, সাংবাদিক আলী আক্কাছ, আয়নাল হক প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক নিগার সুলতানা ও শিক্ষক মিজানুর রহমান। এসময় ৭ শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক
সন্ধ্যায় গান পরিবেশন করেন শিক্ষকরা। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪