ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সত্যিই অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? খোঁচা দিয়েই জল্পনায় প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান তারকা এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর এবার পোশাক-বিতর্কে দিশা! পশ্চিমবঙ্গে গোরুর মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের গুরুতর সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী! চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি শর্ত না মানলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান ঘড়ি কিনতে গিয়ে প্রেম, অতঃপর ব্ল্যাকমেইল ও ধর্ষণ: এনসিপি নেতা জাহিদের বিরুদ্ধে মামলা রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক মাত্র ১০ হাজার টাকার জন্য নিজের ১১ মাসের সন্তান নিয়ে উধাও বাবা, বিক্রির হুমকি

নিয়ামতপুরে ভ্যান চালককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৬:১৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৬:১৫:৫৫ অপরাহ্ন
নিয়ামতপুরে ভ্যান চালককে লোহার রড দিয়ে  মারধরের অভিযোগ নিয়ামতপুরে ভ্যান চালককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ
নওগাঁর নিয়ামতপুরে কথা কাটাকাটির জেরে এক ভ্যান চালককে লোহার রড দিয়ে  মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ভ্যান চালককে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে নিয়ামতপুর সদরের চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। 
 
আহত ভ্যানচালকের নাম মোঃ সাকিল। বাবার নাম মোঃ আশরাফুল ইসলাম। বাড়ি উপজেলার শ্রীমন্তপুর  ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে। 
আর অভিযুক্তরা হলেন নিয়ামতপুর সদর ইউনিয়নের কুচপাড়া এলাকার উজ্জ্বল ও তার ছেলে প্রীতম। 
 
 প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল ভ্যান নিয়ে নিয়ামতপুর চারমাথা মোড়ে পৌঁছালে সামনে একটি ট্রাক থাকায় সাময়িকভাবে তার চলাচলে বাধা সৃষ্টি হয়। এ সময় পেছন থেকে মোটরসাইকেলে থাকা প্রীতম ভ্যান সরিয়ে নেওয়ার জন্য তাগাদা দিতে থাকেন। সাকিল ট্রাকটি চলে গেলে ভ্যান সরিয়ে নেবেন বলে জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে প্রীতম সাকিলকে মারধর শুরু করেন বলে অভিযোগ রয়েছে। পরে প্রীতমের বাবা উজ্জ্বলসহ আরও কয়েকজন সেখানে এসে সাকিলকে মারধর করেন।  এ সময় খড়ির চলা, লোহার রড  দিয়ে সাকিলকে আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়।
ছেলেকে মারধর করতে দেখে সাকিলের বাবা এগিয়ে এসে তাকে রক্ষা ও মারামারি থামানোর চেষ্টা করলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত সাকিলকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সাকিলের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে।
 
এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল বলেন, উভয় পক্ষের মধ্যেই মারামারি হয়েছে। তিনি কাউকে মারধর করেননি। ঘটনার সময় ভ্যান চালক তাকে ধাক্কা দিলে   তার ছেলে প্রীতম ভ্যানচালক সাকিলকে খড়ির চলা দিয়ে আঘাত করেছে বলে তিনি জানান। 
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম  বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার