ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল মনোহরদীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা-ভাঙচুর চাঁদাবাজিতে পুলিশের সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মেকাই টেস্টের প্রথম দিন পেসারদের দাপট, শরিফুলের ছয়ে লড়াইয়ে বাংলাদেশ রাজশাহীতে অনুষ্ঠিত হলো মুখতার দো'আলম কনফারেন্স-২০২৬ রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন তিন দিনের ব্যবধানে আবার চালু এক্সিলারেটের এলএনজি টার্মিনাল ডেঙ্গু প্রতিরোধে ভদ্রায় রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে ফের ‘বিষদস্যুদের’ দৌরাত্ম্য, হুমকিতে জলজ জীববৈচিত্র্য জমিজমা বিরোধে কৃষককে হত্যা, ভারতে পালানোর সময় দুই চাচাতো ভাই বিএসএফের হাতে আটক মহানগরীজুড়ে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫ রাজশাহী কলেজে প্রীতি-প্রিয়াকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, সরব ছাত্রদল সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪ রাজশাহীতে রান ফর সিল্কসিটি সরাসরি নিবন্ধন শুরু বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক আটক রাজশাহীতে পানের জমিতে চুইঝাল চাষ, সম্ভাবনার নতুন স্বাদ ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে -এমপি আজিজ

টিনের চালে ঝরে পানি ৩০ বছরেও পায়নি সরকারি বরাদ্দ রাণীশংকৈলের ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৫:৫১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৫:৫১:৩৮ অপরাহ্ন
টিনের চালে ঝরে পানি ৩০ বছরেও পায়নি সরকারি বরাদ্দ রাণীশংকৈলের ভাংবাড়ী উচ্চ বিদ্যালয় টিনের চালে ঝরে পানি ৩০ বছরেও পায়নি সরকারি বরাদ্দ রাণীশংকৈলের ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠার দীর্ঘ তিন দশক পার হলেও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়ে পৌঁছায়নি সরকারি কোনো বরাদ্দ। ১৯৯৫ সালে স্থানীয় শিক্ষার আলো ছড়াতে স্থাপিত এই বিদ্যালয়টি আজও অবহেলিত। জরাজীর্ণ টিনের চাল আর প্রয়োজনীয় শ্রেণীকক্ষের অভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের নিত্যদিনের পড়াশোনা এখন চরম দুর্ভোগে পরিণত হয়েছে।
 
​বিদ্যালয়টিতে বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ২০৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত। রয়েছে ১০ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী। তবে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় পাঠদান কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। অবকাঠামোগত সংকট ও অবকাঠামো চাহিদা বর্তমানে পাঠদান চালাতে জরুরি ভিত্তিতে পাঁচটি শ্রেণীকক্ষ ও একটি অফিস কক্ষসহ মোট ছয়টি রুমের প্রয়োজন।নতুন ভবন না থাকায় পুরোনো টিনের ঘরে ক্লাস নিতে হয় তাদের । একটু বৃষ্টি হলেই টিনের চাল দিয়ে পানি পড়ে শ্রেণি কক্ষো। 
 
​বিজ্ঞান বিভাগের ব্যবহারিক ক্লাসের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কমন রুম রক্ষণাবেক্ষণের অভাবে সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে রয়েছে।সুনির্দিষ্ট কোনো প্রাকৃতির কাজ বা শৌচাগার (টয়লেট) না থাকায় শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীদের চরম বিপাকে পড়তে হয়। নেই কোনো সাধারণ বিশ্রামাগার।
 
সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকা সত্ত্বে ও থেমে নেই পড়াশোনা। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৫ জন সফলতার সাথে কৃতকার্য হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই ফলাফল প্রমাণ করে যে উপযুক্ত পরিবেশ পেলে এখানকার শিক্ষার্থীরা আরও ভালো সাফল্য উপহার দিতে সক্ষম।
 
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবকদের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতি দ্রুত একটি নতুন ভবন নির্মাণ, প্রাচীর ওয়াল আধুনিক ওয়াশরুম ব্যবস্থা এবং বিজ্ঞানাগার সচল করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ জরুরি।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুর ইসলাম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান,প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীরা ধারাবাহিক ভালো ফলাফল উপহার দিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয় হলো,আজ পর্যন্ত প্রতিষ্ঠানটি সরকারি কোনো সুযোগ-সুবিধা বা অর্থ বরাদ্দ পায়নি। একটি উপযুক্ত ভবনের অভাবের পাশাপাশি প্রতিষ্ঠানে নেই কোনো ভালো টয়লেট। অত্যন্ত জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে বাধ্য হয়ে শিক্ষার্থীদের শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। এড়াও অর্ধবার্ষিক পরীক্ষার জন্য  পার্শ্ববর্তী প্রাইমারি স্কুল থেকে বেঞ্চ নিয়ে এসে  শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করতে হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর