ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল মনোহরদীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা-ভাঙচুর চাঁদাবাজিতে পুলিশের সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মেকাই টেস্টের প্রথম দিন পেসারদের দাপট, শরিফুলের ছয়ে লড়াইয়ে বাংলাদেশ রাজশাহীতে অনুষ্ঠিত হলো মুখতার দো'আলম কনফারেন্স-২০২৬ রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন তিন দিনের ব্যবধানে আবার চালু এক্সিলারেটের এলএনজি টার্মিনাল ডেঙ্গু প্রতিরোধে ভদ্রায় রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে ফের ‘বিষদস্যুদের’ দৌরাত্ম্য, হুমকিতে জলজ জীববৈচিত্র্য জমিজমা বিরোধে কৃষককে হত্যা, ভারতে পালানোর সময় দুই চাচাতো ভাই বিএসএফের হাতে আটক মহানগরীজুড়ে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫ রাজশাহী কলেজে প্রীতি-প্রিয়াকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, সরব ছাত্রদল সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪ রাজশাহীতে রান ফর সিল্কসিটি সরাসরি নিবন্ধন শুরু বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক আটক রাজশাহীতে পানের জমিতে চুইঝাল চাষ, সম্ভাবনার নতুন স্বাদ ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে -এমপি আজিজ বগুড়ায় প্রতিবন্ধী জামাল'কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

জানালায় উঁকিঝুঁকি, কুপ্রস্তাব, ধর্ষণের হুমকি—পুঠিয়ায় পাঁচজনের বিরুদ্ধে নারীর অভিযোগ

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৫:৪৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৫:৪৩:২১ অপরাহ্ন
জানালায় উঁকিঝুঁকি, কুপ্রস্তাব, ধর্ষণের হুমকি—পুঠিয়ায় পাঁচজনের বিরুদ্ধে নারীর অভিযোগ জানালায় উঁকিঝুঁকি, কুপ্রস্তাব, ধর্ষণের হুমকি—পুঠিয়ায় পাঁচজনের বিরুদ্ধে নারীর অভিযোগ
রাজশাহীর পুঠিয়ায় এক নারীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত, কুপ্রস্তাব ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে পুঠিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ৩০ বছর বয়সী ওই নারী।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, পুঠিয়া সদর ইউনিয়নের বারইপাড়া আকতার মেম্বারের মোড় এলাকার ওই নারীকে অভিযুক্তরা বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছেন। তাঁর চলাফেরার ওপর নজর রাখা, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি, অশ্লীল মন্তব্য এবং বাড়ির জানালার আশপাশে ঘোরাঘুরি করে উঁকিঝুঁকি দেওয়ার অভিযোগও রয়েছে। একপর্যায়ে তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, ওই প্রস্তাবে রাজি না হলে তাঁকে রাতের আঁধারে জোরপূর্বক ধর্ষণের হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করার পর অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে দাবি করেছেন ওই নারী।

অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে অভিযুক্ত পাঁচ ব্যক্তি তাঁকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আবারও কুপ্রস্তাব দেন। স্থানীয় কয়েকজন এ ঘটনার প্রত্যক্ষদর্শী বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ওই নারী বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ডে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। যেকোনো সময় তাঁদের ওপর হামলা বা মারধরসহ বড় ধরনের ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এ অবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ২০ আগস্ট এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীর নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, নিরাপত্তাজনিত কোনো সমস্যা বা জটিলতার বিষয়টি পুলিশকে জানানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর