ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি, এক ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার সৎছেলে রিফাত হত্যা মামলায় মোহাম্মদ আলীর মৃত্যুদণ্ড রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, বাইকার গ্রেফতার রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৮ পার পেলেন না মেসিরা, ৩ কোটি টাকা জরিমানা আর্জেন্টিনার বদনজর দূর করার কথা বলে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ ট্রাম্প-নাটালির ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে গুঞ্জন, যা বললেন মেলানিয়া!  ভারতে তেলাপোকা পার্টির নেতাদেরকে ‘পাকিস্তানি’ আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের তিন ধর্ষণ মামলায় ফের বিচারের মুখে ব্রিটিশ র‍্যাপার ইউং ফিলি এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর নওগাঁয় কন্যাসন্তান জন্ম নেওয়ায় স্ত্রীকে খুন ‘শয়তান ভর করায়’ সৎ মেয়েকে নদীতে ফেলে খুন খুলনায় বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার ফেনীতে যৌতুক ও পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা রাজশাহী কলেজ উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক-বাহক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, বাইকার গ্রেফতার

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১০:৫০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১০:৫০:১৭ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, বাইকার গ্রেফতার রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, বাইকার গ্রেফতার
 রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করে কর্তব্যরত পুলিশ সদস্যকে মোটরসাইকেল দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে পালিয়ে যাওয়ার অভিযোগে মোঃ শফিউল আলম পাভেল (৩৭) নামে এক বাইকারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর মোজার নভোথিয়েটার পার্কের সামনে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। গ্রেফতার মোঃ শফিউল আলম পাভেল (৩৭), তিনি পাবনা জেলার সুজানগর থানার মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল গনি খাঁর ছেলে। তিনি বর্তমানে মহানগরীর বোয়ালিয়া থানার রানীনগর (মোন্নাফের মোড়) এলাকায় বসবাস করেন।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। 

তিনি জানায়, হেলমেটবিহীন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে বাইক সাইড করার সংকেত দেওয়া হলে তিনি তা অমান্য করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করেন। পরে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে আহত পুলিশ কনস্টেবলকে সহকর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর রাজশাহী আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে সাইবার ক্রাইম ও সিসিটিভি ইউনিট ঘটনাটি তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা হয়।

এ ঘটনায় ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট বাদী হয়ে শফিউল আলম পাভেলের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশ আরএমপির সিসিটিভি বিভাগের সহায়তায় অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের ফুটেজ পর্যালোচনা করে বৃহস্পতিবার বিকেলে বোয়ালিয়া থানার রানীনগর (মোন্নাফের মোড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এদিন গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান মুখপাত্র।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮