ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার পেলেন না মেসিরা, ৩ কোটি টাকা জরিমানা আর্জেন্টিনার বদনজর দূর করার কথা বলে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ ট্রাম্প-নাটালির ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে গুঞ্জন, যা বললেন মেলানিয়া!  ভারতে তেলাপোকা পার্টির নেতাদেরকে ‘পাকিস্তানি’ আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের তিন ধর্ষণ মামলায় ফের বিচারের মুখে ব্রিটিশ র‍্যাপার ইউং ফিলি এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর নওগাঁয় কন্যাসন্তান জন্ম নেওয়ায় স্ত্রীকে খুন ‘শয়তান ভর করায়’ সৎ মেয়েকে নদীতে ফেলে খুন খুলনায় বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার ফেনীতে যৌতুক ও পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা রাজশাহী কলেজ উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক-বাহক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু বিয়ের রাতে ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শুরু  বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সোনার দাম, দেশে ভরি কত? 

নওগাঁয় কন্যাসন্তান জন্ম নেওয়ায় স্ত্রীকে খুন

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৯:১৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৯:১৯:১৫ অপরাহ্ন
নওগাঁয় কন্যাসন্তান জন্ম নেওয়ায় স্ত্রীকে খুন নওগাঁয় কন্যাসন্তান জন্ম নেওয়ায় স্ত্রীকে খুন
নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়ায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী হালিমা খাতুনকে নৃশংসভাবে হত্যার দায়ে স্বামী মো. শামীম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-০১-এর বিচারক মোহাম্মদ রোকনুজ্জামান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

​নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের আগস্টে মহাদেবপুর উপজেলার দোহালী কোয়ালীপাড়া গ্রামের শামীম সরদারের সাথে হালিমার বিয়ে হয়। দম্পতি ঢাকায় বসবাস করার সময় তাদের ঘরে এক কন্যাসন্তানের জন্ম হয়। তবে সন্তানকে মেনে না নিয়ে স্ত্রী ও কন্যাসন্তানের ওপর মানসিক অত্যাচার ও অবহেলা শুরু করেন শামীম। পরবর্তীতে ২০১৯ সালের ডিসেম্বরের শেষে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিজের গ্রামে নিয়ে আসেন তিনি।

​এর দুই দিন পর, ২৯ ডিসেম্বর নওগাঁ সদরের তিলকপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে হালিমার রক্তাক্ত ও গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে, হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে সেখানে ফেলে রেখে যান শামীম। ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​পরবর্তীতে তদন্ত কর্মকর্তা ২০২২ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

​মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শাহরিয়ার এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. এমরান হোসেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই শাস্তির মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮