ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৮:১২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৮:১২:৫৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও এর চাবি উদ্ধার করা হয়েছে। আটক দুজনের মধ্যে একজন কিশোর।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামের একটি মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া এলাকার মো. আশরাফুল ওরফে শুকুদ্দির ছেলে মো. সাইফুল ইসলাম (৩৩) এবং একই এলাকার মো. কবিরুল ইসলাম ওরফে কবিরের ছেলে মো. সিফাত আলী (১৫ বছর ১ মাস ২৫ দিন)।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষা করার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল বুধবার সন্ধ্যায় ছোট মরাপাগলা এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে সাইফুল ইসলাম ও সিফাত আলীকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২ কেজি ৩২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত লাল রঙের হিরো ব্র্যান্ডের এইচএফ-ডিলাক্স একটি মোটরসাইকেল ও এর একটি চাবি জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা পুলিশ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য জেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত