ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

বরিশালে দুই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০২:২৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০২:২৮:০৩ অপরাহ্ন
বরিশালে দুই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত প্রতিকী ছবি
বরিশালের উজিরপুরে গভীর রাতে দুই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

রোববার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন উজিরপুরের মার্দশী গ্রামের দুলাল হোসেনের ছেলে সবুজ হাওলাদার (৩০), যিনি দুর্ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন। অন্য জন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বর্গিরচর গ্রামের রতনের ছেলে সোহেল (২০), যিনি একটি আমবোঝাই ট্রাকের হেলপার ছিলেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি টাইলস বোঝাই ট্রাক সোনার বাংলা এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি আমবোঝাই ট্রাক দ্রুতগতিতে এসে পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল।

এ দুর্ঘটনায় পথচারী সবুজ হাওলাদারও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. শরীফ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় আটকে পড়া হেলপারের মরদেহ উদ্ধার করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি