ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুন্ড্র ইউনিভার্সিটিতে দিনব্যাপী কুরআনিক ফ্রুটস অ্যান্ড ফুডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত পাঁচবিবীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল মনোহরদীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা-ভাঙচুর চাঁদাবাজিতে পুলিশের সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মেকাই টেস্টের প্রথম দিন পেসারদের দাপট, শরিফুলের ছয়ে লড়াইয়ে বাংলাদেশ রাজশাহীতে অনুষ্ঠিত হলো মুখতার দো'আলম কনফারেন্স-২০২৬ রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন তিন দিনের ব্যবধানে আবার চালু এক্সিলারেটের এলএনজি টার্মিনাল ডেঙ্গু প্রতিরোধে ভদ্রায় রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে ফের ‘বিষদস্যুদের’ দৌরাত্ম্য, হুমকিতে জলজ জীববৈচিত্র্য জমিজমা বিরোধে কৃষককে হত্যা, ভারতে পালানোর সময় দুই চাচাতো ভাই বিএসএফের হাতে আটক মহানগরীজুড়ে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫ রাজশাহী কলেজে প্রীতি-প্রিয়াকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, সরব ছাত্রদল সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪ রাজশাহীতে রান ফর সিল্কসিটি সরাসরি নিবন্ধন শুরু বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক আটক

তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রি দুই ব্যবসায়ীর জরিমানা

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৬:৩৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৬:৩৮:০২ অপরাহ্ন
তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রি দুই ব্যবসায়ীর জরিমানা তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রি দুই ব্যবসায়ীর জরিমানা
রাজশাহীর তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কালীগঞ্জহাটের তৈয়বুর রহমান (৩৬) ও সরঞ্জাই ইউনিয়নের (ইউপি) মণ্ডলপাড়ার  মিজানুর রহমান (৪৭)। তাঁদের মধ্যে তৈয়বুর রহমানকে ২০ হাজার টাকা এবং  মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য ও ভ্রাম্যমাণ আদালতের নথি অনুযায়ী, লাইসেন্স ছাড়া সার বিক্রির অপরাধে তাঁদের বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর আওতায় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে স্থানীয়রা কালীগঞ্জহাটের কীটনাশক ব্যবসায়ী মহব্বত আলী ও সরনজাই বাজারের কীটনাশক ব্যবসায়ি গোলাম রাব্বানীর দোকানে অভিযান পরিচালনার দাবি করেছেন।

তানোর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মণ্ডল বলেন, সার বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের বৈধ লাইসেন্সসহ সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে। লাইসেন্স ছাড়া সার বিক্রি কিংবা কৃষকদের হয়রানি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক বলেন, কৃষকদের স্বার্থে সার বিক্রির ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান বলেন, কৃষকেরা যাতে সরকারি নির্ধারিত দামে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে সার বিক্রির কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কয়েকজন কৃষক বলেন, আমন মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাওয়া কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইসেন্সবিহীন সার বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হলে অবৈধ ব্যবসা কমার পাশাপাশি কৃষকেরা হয়রানি ও অতিরিক্ত দামের হাত থেকে রক্ষা পাবেন।

এদিকে চলতি আমন মৌসুমে রাজশাহীর বিভিন্ন এলাকায় সার সরবরাহ ও দাম নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষ করে এমওপি সার নিয়ে সংকট ও সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে তানোরে লাইসেন্সবিহীন সার বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর