ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনট্রাডল ও গাঁজা জব্দ সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি, এক ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার সৎছেলে রিফাত হত্যা মামলায় মোহাম্মদ আলীর মৃত্যুদণ্ড রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, বাইকার গ্রেফতার রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৮ পার পেলেন না মেসিরা, ৩ কোটি টাকা জরিমানা আর্জেন্টিনার বদনজর দূর করার কথা বলে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ ট্রাম্প-নাটালির ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে গুঞ্জন, যা বললেন মেলানিয়া!  ভারতে তেলাপোকা পার্টির নেতাদেরকে ‘পাকিস্তানি’ আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের তিন ধর্ষণ মামলায় ফের বিচারের মুখে ব্রিটিশ র‍্যাপার ইউং ফিলি এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর নওগাঁয় কন্যাসন্তান জন্ম নেওয়ায় স্ত্রীকে খুন ‘শয়তান ভর করায়’ সৎ মেয়েকে নদীতে ফেলে খুন খুলনায় বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার ফেনীতে যৌতুক ও পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা রাজশাহী কলেজ উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক-বাহক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ১১:০১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ১১:০১:০৮ অপরাহ্ন
রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা
রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের সঙ্গে সংস্থাটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজশাহী জেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসীকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মো. তৌহিদ হাসান, ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন সাবু, কার্যনির্বাহী সদস্য মোঃ আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ, মো. আশরাফুল ইসলাম, আতিক শাহরিয়ার এবং জেলা ইউনিটের যুব প্রধান জানারিয়া ইকবাল অন্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহী জেলা ইউনিটের চলমান বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে দুর্যোগকালীন মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার, স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় রাজশাহী জেলা ইউনিটের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি চলমান ও ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়েও মতামত তুলে ধরেন উপস্থিত কর্মকর্তারা।

সভায় রাজশাহী জেলা ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮