ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ১০:৩৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ১০:৩৪:৪৮ অপরাহ্ন
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬
রাজশাহী মাদকবিরোধী অভিযানে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), এয়ারপোর্ট থানা, কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি ও কর্ণহার থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গইজউর রহমান। 

তিনি জানায়, বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল বোয়ালিয়া থানার খড়বোনা নদীরধার এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা সহ স্থানীয় মৃত কামাল শেখের মেয়ে চিহ্নিত মাদক কারবারী ও মৃত ভুট্টু মিয়ার স্ত্রী মোছাঃ ডলি বেগমকে (৫৫) তার দোকানঘর থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় এর আগে চারটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, বুধবার (১৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ বায়া ভোলাবাড়ি এলাকার আব্দুল গফুর আলীর আমবাগানে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা সহ মোঃ সোহাগ আলী (২৯), মোঃ রকি হোসেন (২৪) ও মোঃ মানিক আলীকে (৩০) গ্রেপ্তার করে। 

এ ছাড়া ১৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ নাজমুল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মোছাঃ হিরা (৫২) পালিয়ে যায়। 

জিজ্ঞাসাবাদে নাজমুল ও পলাতক হিরা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলে তথ্য পাওয়া গেছে। হিরার বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই দিন রাত ৯টার দিকে কর্ণহার থানা পুলিশ মোল্লাডাইং গ্রামের হাদু শেখের আমবাগানে অভিযান চালিয়ে মোঃ গাফফার মন্ডল ওরফে গফুরকে (২৯) গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পবা (দারুসা), রাজশাহীতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামি হিরাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮