ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে ভদ্রায় রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে ফের ‘বিষদস্যুদের’ দৌরাত্ম্য, হুমকিতে জলজ জীববৈচিত্র্য জমিজমা বিরোধে কৃষককে হত্যা, ভারতে পালানোর সময় দুই চাচাতো ভাই বিএসএফের হাতে আটক মহানগরীজুড়ে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫ রাজশাহী কলেজে প্রীতি-প্রিয়াকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, সরব ছাত্রদল সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪ রাজশাহীতে রান ফর সিল্কসিটি সরাসরি নিবন্ধন শুরু বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক আটক রাজশাহীতে পানের জমিতে চুইঝাল চাষ, সম্ভাবনার নতুন স্বাদ ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে -এমপি আজিজ বগুড়ায় প্রতিবন্ধী জামাল'কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু গুরুদাসপুরে প্রবীণ সেবায় কেয়ার গিভার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ও উদ্বোধন রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় আত্রাইয়ের বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিন নিয়ামতপুরে ভ্যান চালককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন টিনের চালে ঝরে পানি ৩০ বছরেও পায়নি সরকারি বরাদ্দ রাণীশংকৈলের ভাংবাড়ী উচ্চ বিদ্যালয় নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা পিতা মাতার অবাধ্য সন্তানের দুনিয়া ও আখিরাতে মারাত্মক ভয়াবহ পরিণতি জানালায় উঁকিঝুঁকি, কুপ্রস্তাব, ধর্ষণের হুমকি—পুঠিয়ায় পাঁচজনের বিরুদ্ধে নারীর অভিযোগ

আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৩:০৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৩:০৭:০৬ অপরাহ্ন
আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর আব্দুর রহমান (৫) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির গলায় লাল স্কচটেপ প্যাঁচানো এবং মুখের ভেতর চাল ও পলিথিন ঢোকানো ছিল।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার হারুন মিয়ার মালিকানাধীন তিনতলা বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান জামালপুরের মেলান্দহ উপজেলার বাগবাড়ি এলাকার মো. শহিদ মিয়ার ছেলে। তার পরিবার ওই বাড়ির নিচতলার একটি বাসায় ভাড়া থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হয় আব্দুর রহমান। প্রায় ১০ মিনিট পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগম ছাদে হাঁসকে খাবার দিতে যান। একটি হাঁস ধরতে গিয়ে তিনি নেটের নিচে সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা দেখতে পান। কাছে গিয়ে বস্তার ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান তিনি। পরে তার চিৎকারে স্থানীয়রা ছাদে জড়ো হন।

রিনা বেগম বলেন, তিনি বাড়ির ছাদে হাঁস পালন করেন। সন্ধ্যায় হাঁসকে খাবার দিতে গিয়ে একটি হাঁস বের হয়ে যায়। সেটিকে ধরতে গেলে হাঁসটি উড়ে পাশের নেটের ওপর পড়ে। তখন নেটের নিচে থাকা সাদা বস্তাটি বেরিয়ে আসে। কাছে গিয়ে বস্তার ভেতর শিশুটির মরদেহ দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন এবং পরে অজ্ঞান হয়ে যান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কারা এবং কী কারণে শিশুটিকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর