ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায় সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, কিন্তু টাকা যাচ্ছে কার পকেটে? রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া! বাবাজি আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা রানওয়াত অভিনেত্রী নেহার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস! ১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার বাবা আটক​ ধরা পড়ে ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন এই মাদরাসাশিক্ষক ছাত্রীদের সঙ্গে যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টা, কলেজ শিক্ষককে অব্যাহতি ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ‎’ করলেন দুই ভাই শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বাহারুলের

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০২:২৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০২:২৮:২০ অপরাহ্ন
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এ সময় মোট ১৪৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২০ হাজার ৫৩০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানায়, বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেবপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৮৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৪ হাজার ৭০০ টাকা এবং মাদক সরবরাহে ব্যবহৃত দুটি মোবাইল-সহ মোঃ ফটিক সরকারের ছেলে মোঃ ফরহাদ আলী ওরফে পারভেজ (২৫) এবং গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মোঃ বাবুর ছেলে মোস্তাফিজুর রহমান রিফাতকে (২১) গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় দুটি, দামকুড়া থানায় একটি এবং রাজপাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ৮ মে ২০২৫, ২৪ জুলাই ২০২৩, ৩০ আগস্ট ২০২২ এবং ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া রিফাতের বিরুদ্ধেও কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক মামলা রয়েছে।

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৫ হাজার ২০০ টাকা এবং মাদক সরবরাহে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন সহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: উত্তর নওদাপাড়া গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে মোঃ তুষার ইমরান (২৬), মধ্য নওদাপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ রায়হান ইসলাম (২৭), উত্তর নওদাপাড়া (কালুর মোড়) গ্রামের মোঃ সুরাপের ছেলে মোঃ সাহারুপ আলী ওরফে রবিন (২২), একই গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ আমিনুল ইসলাম ওরফে সাব্বির (২৫) এবং উত্তর নওদাপাড়া গ্রামের মোঃ আবু বক্করের ছেলে মোঃ রাব্বি (২৬)।

এদিকে একই দিন দুপুর পৌনে ১টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মতি চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬৩০ টাকা-সহ আলীগঞ্জ বাগারপাড়া গ্রামের মোঃ মাহাতাব আলীর ছেলে মো. মুরাদ হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮