ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায় সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, কিন্তু টাকা যাচ্ছে কার পকেটে? রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া! বাবাজি আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা রানওয়াত অভিনেত্রী নেহার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস! ১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০২:১২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০২:১২:৫৪ অপরাহ্ন
রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান
রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।

জেনারেল ওয়াকার বলেন, রোহিঙ্গাদের উপস্থিতি দেশের ওপর বহুমুখী চাপ তৈরি করছে। তারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

অনুষ্ঠানে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান।

এবারের ক্যাপস্টোন কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মোট ৩৭ জন ফেলো অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে এই কোর্স।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮