ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায় সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, কিন্তু টাকা যাচ্ছে কার পকেটে? রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া! বাবাজি আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা রানওয়াত অভিনেত্রী নেহার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস! ১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার বাবা আটক​ ধরা পড়ে ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন এই মাদরাসাশিক্ষক ছাত্রীদের সঙ্গে যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টা, কলেজ শিক্ষককে অব্যাহতি ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ‎’ করলেন দুই ভাই

১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০১:৫৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০১:৫৭:৩৩ অপরাহ্ন
১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না ১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন একসময় ১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতেন। তবে প্রেমের সম্পর্কে তিক্ত ও মানসিক নির্যাতনের অভিজ্ঞতার পর এখন আর মা হওয়ার ইচ্ছাই নেই বলে জানিয়েছেন ‘প্রেমাম’খ্যাত এই অভিনেত্রী।

ধ্যান ভার্মার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেন অনুপমা। তিনি জানান, প্রায় দুই বছর একটি সম্পর্কে ছিলেন এবং এ সময় প্রেমিকের কাছ থেকে মানসিক নির্যাতনের শিকার হন। যদিও ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি।

অনুপমার ভাষ্য, সম্পর্কের সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে তিনি নারী হওয়ার জন্যও লজ্জাবোধ করতেন। অভিনেত্রী হওয়া, আত্মবিশ্বাসী হওয়া কিংবা নিজের স্বাভাবিক শারীরিক বিষয় নিয়েও তাকে অপরাধবোধে ভুগতে হতো।

উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রেমিকের কোনো ভুল নিয়ে প্রশ্ন তুললেই সেটিকে তার পিরিয়ড বা পিএমএসের সঙ্গে যুক্ত করা হতো। ফলে ধীরে ধীরে তিনি নিজের অনুভূতি ও প্রতিক্রিয়াকেই ভুল মনে করতে শুরু করেন।

একসময় ১১টি সন্তান নেওয়ার স্বপ্ন দেখলেও সেই সম্পর্কের অভিজ্ঞতার পর তার চিন্তাভাবনা পুরোপুরি বদলে গেছে। অনুপমা বলেন, এখন তিনি সন্তানই চান না। সম্পর্কের সেই সময়ে একজন নারী হওয়া এবং নিজের অর্জনগুলো নিয়েও তার খারাপ লাগত।

নিজের এই অভিজ্ঞতাকে ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ বা আত্মমুগ্ধতাজনিত মানসিক নির্যাতন হিসেবে উল্লেখ করেছেন অনুপমা। অভিনেত্রী ম্যাডোনা সেবাস্তিয়ান-এর একটি ইনস্টাগ্রাম রিল দেখার পর তিনি নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পান বলেও জানান।

ওই কঠিন সময়ে তার উল্লেখযোগ্য পরিমাণ ওজনও কমে গিয়েছিল। অনুপমার মনে হতো, তিনি ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছেন।

প্রেমিকের নাম প্রকাশ না করলেও বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে, দক্ষিণী অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের সঙ্গে সম্পর্কে ছিলেন অনুপমা। তবে এ বিষয়ে অনুপমা বা ধ্রুবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক হওয়া অনুপমা পরমেশ্বরন ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। এরপর দক্ষিণী সিনেমার বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮