ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

হিন্দুত্ব ফ্যাসিবাদ নিয়ে পোস্ট অভিনেত্রী মন্দনার

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৯:০২ অপরাহ্ন
হিন্দুত্ব ফ্যাসিবাদ নিয়ে পোস্ট অভিনেত্রী মন্দনার হিন্দুত্ব ফ্যাসিবাদ নিয়ে পোস্ট অভিনেত্রী মন্দনার

এইমুহূর্তে বিতর্কের কেন্দ্রে সাবেক বলিউড অভিনেত্রী ও ইরানি মডেল মন্দনা করিমি।

ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিস্ফোরক এক ইনস্টাগ্রাম পোস্ট করেন তিনি, যেখানে এই অপারেশনকে তিনি ব্যাখ্যা করেন “হিন্দুত্ব ফ্যাসিজম”-এর উদাহরণ হিসেবে।  সহজ কথায় ফ্যাসিবাদী হিন্দুত্ব! ব্যস, মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর এই পোস্ট। নেটপাড়ায় উপচে ওঠে ক্ষোভ। অনেকেই তাঁকে “ভারত ছেড়ে চলে যাওয়ার” পরামর্শ দিয়েছেন। কেউ কেউ তো সরাসরি তাঁকে দেশ থেকে বিতাড়নের দাবি তুলেছেন।

মন্দনার পোস্টে লেখা ছিল— “এইমাত্র ভারত পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বোমা ফেলেছে, সাধারণ নাগরিক আর শিশুদের প্রাণ গেছে। খান ইউনিসে মাত্র কিছুক্ষণ আগে ইজরায়েল এক গোটা পরিবারকে খুন করেছে। আমেরিকা গতকালই ইয়েমেনে বোমাবর্ষণ করে নিরীহ মানুষ মারল। এই সব মৃত্যুই যেন একে-অপরের কাছ থেকে শেখা নির্মমতার ফল। আজ যখন বিশ্ব চুপ করে থাকে, তখন এই যুদ্ধাপরাধগুলো প্রকাশ্যে চালিয়ে যাওয়া যায়। সেটা জায়োনিজ়ম হোক, হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ বা আমেরিকান ‘এক্সসেপশনালিজম’— সাম্রাজ্যবাদ আগুনের মতো ছড়িয়ে পড়ছে, পুড়িয়ে দিচ্ছে সব কিছু।

Mandana Karimi @manizhe is Iranian.

She lives in India & earns from Indian movie industry and Indian Brands.

Now, she is criticising #OperationSindoor.

Requesting @MEAIndia to cancel her visa and deport her back to Iran. pic.twitter.com/1QRAqmLcql

— Shashank Shekhar Jha (@shashank_ssj) May 7, 2025

মন্দনার এই বক্তব্য ঘিরেই জ্বলে ওঠে বিতর্ক। বহু ভারতীয় নেট-নাগরিকের মতে, এই মন্তব্য শুধু ভারতীয় সেনাবাহিনী নয়, গোটা দেশের ভাবমূর্তির বিরুদ্ধে। তবে সেই বিতর্কের মাঝেই মন্দনা আবার মুখ খুলেছেন।  নতুন একটি পোস্টে তিনি লেখেন, “১৬ বছর ধরে আমি ভারতে বসবাস করছি। এই দেশেই কাজ করছি, নিজের ঘর বানিয়েছি। ভারতীয় সরকারকে আমি সম্মান করি। আমি গর্বিত ভারতের জন্য।

তাঁর মতে, তাঁর আগের বার্তাটি ছিল শান্তির বার্তা, কোনও রাজনৈতিক বা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য নয়। যদিও বেশ কিছু অনামা ইনস্টাগ্রাম প্রোফাইল তাঁকে নানাভাবে আক্রমণ করেছে, এমনকি নিজ দেশে ফিরে যাওয়ার বার্তাও দিয়েছে। মন্দনার আক্ষেপ, কিছু মানুষ এখনও তাঁকে 'বহিরাগত' হিসেবে দেখতে চায়।

তিনি আরও বলেন— “আমি সবসময় স্পষ্টভাবে কথা বলেছি, কিন্তু কখন কী বলব, সেটাও আমার অধিকার। তা কেউ আমাকে নির্ধারণ করে দিতে পারে না।” শেষে তিনি লেখেন, “এই দেশ আমাকে আশ্রয় দিয়েছে, গর্ব দিয়েছে, নিজের একটা জায়গা দিয়েছে। ভারতীয় সরকারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, যেভাবে তারা দেশের সীমান্ত রক্ষা করেছে এবং আন্তর্জাতিক পরিসরে মাথা তুলে দাঁড়িয়েছে।”

প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ হল ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার সম্মিলিত প্রতিশোধমূলক অভিযান, যা পহেলগাওঁয়ে সন্ত্রাসী হামলার জবাবে চালানো হয়েছে। এই অভিযানে পাকিস্তান ও পিওকে-তে (পাক-অধিকৃত কাশ্মীর) থাকা মোট ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। বহু বলিউড তারকা যেখানে এই অপারেশনের প্রশংসা করেছেন, সেখানে মন্দনার মন্তব্য একেবারে বিপরীত পথে গিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের