ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায় সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, কিন্তু টাকা যাচ্ছে কার পকেটে? রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া! বাবাজি আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা রানওয়াত অভিনেত্রী নেহার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস! ১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার বাবা আটক​ ধরা পড়ে ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন এই মাদরাসাশিক্ষক ছাত্রীদের সঙ্গে যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টা, কলেজ শিক্ষককে অব্যাহতি ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ‎’ করলেন দুই ভাই শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বাহারুলের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু, জানালা ভেঙে পালালেন রোগীরা মেয়েকে একা পেয়ে নিজের ‘পরিচয় ভুলে যান বাবা মান্দায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারে এক ব্যক্তির কারাদণ্ড

নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ‎’ করলেন দুই ভাই

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০১:৪৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০১:৪৫:৫০ অপরাহ্ন
নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ‎’ করলেন দুই ভাই নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ‎’ করলেন দুই ভাই
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণ ও মারধর করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। 

এ নিয়ে বুধবার (১৯ আগস্ট) রায়পুর থানায় মামলা করেছেন ওই নারী। এর আগে সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার মেঘনার একটি ঘাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- ট্রলার মাঝি আবদুর রহমান (৩৫) ও তার ভাই মহিম (২৫)। তারা উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের মিঝি বাড়ির ইসমাইল মিজির ছেলে।

বুধবার রাত ৮টায় ভুক্তভোগী জানান, পাঁচ বছর আগে মুন্সীগঞ্জের এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়। তিন বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেঘনার চরে তাদের সয়াবিন আনা-নেওয়ার সময় আবদুর রহমানের সঙ্গে পরিচয় ও মোবাইলে কথা হতো। এই সুবাধে কয়েকদিন ধরে তাকে নদীতে ঘোরানোর প্রস্তাব দিচ্ছিল। বিয়ে করার আশ্বাস দিয়ে সোমবার রাতে চরে নিয়ে যায়। সেখানে মেঘনা নদীতে নিয়ে নৌকায় ধর্ষণ করে। 

এ সময় চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আবদুর রহমানকে আটক করে স্থানীয় মেম্বার হানিফ দেওয়ানের বাড়িতে নিয়ে যায়। এ সময় বিয়ে করার কথা বললে ওই গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে আবদুর রহমান ও তার ভাই মহিম।। পরে আহত ভুক্তভোগীকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

এ ঘটনায় এলাকায় বিচার না পেয়ে বুধবার দুপুরে তিনি ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা করেছেন। বিকালে তাকে সদর হাসপাতালে পরীক্ষা করা হয়। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে জবানবন্দিও দিয়েছেন।

‎রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, বিয়ের আশ্বাসে চরে ঘুরতে নিয়ে নৌকায় ধর্ষণের অভিযোগে এক নারী মামলা করেছেন। তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮