ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায় সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, কিন্তু টাকা যাচ্ছে কার পকেটে? রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া! বাবাজি আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা রানওয়াত অভিনেত্রী নেহার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস! ১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার বাবা আটক​ ধরা পড়ে ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন এই মাদরাসাশিক্ষক ছাত্রীদের সঙ্গে যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টা, কলেজ শিক্ষককে অব্যাহতি ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ‎’ করলেন দুই ভাই শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বাহারুলের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু, জানালা ভেঙে পালালেন রোগীরা মেয়েকে একা পেয়ে নিজের ‘পরিচয় ভুলে যান বাবা মান্দায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারে এক ব্যক্তির কারাদণ্ড

মান্দায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারে এক ব্যক্তির কারাদণ্ড

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০১:২১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০১:২১:২১ অপরাহ্ন
মান্দায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারে এক ব্যক্তির কারাদণ্ড মান্দায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারে এক ব্যক্তির কারাদণ্ড
নওগাঁর মান্দায় আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে সুকুমার নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একই সাথে অভিযানকালে জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল ও বড়শি ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

গত ​বুধবার  রাত সাড়ে ৮টার দিকে আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত সুকুমার উপজেলার ছোট বেলালদহ গ্রামের বাসিন্দা।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদীর মৎস্য সম্পদ রক্ষা ও অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকার বন্ধে বুধবার রাতে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ-এর নেতৃত্বে বুড়িদহ অভয়াশ্রমে অভিযান চালানো হয়। অভিযানকালে নদী থেকে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অবস্থায় সুকুমারকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে 'মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০' অনুযায়ী অপরাধ স্বীকার করায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ অভিযুক্ত সুকুমারকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​অভিযানকালে নদী থেকে ১০টি রিংজাল, প্রায় ৫,০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং বিপুল পরিমাণ লাইন ফিশার বড়শি জব্দ করা হয়। জব্দকৃত এসব জাল ও মাছ ধরার সরঞ্জামাদি জনসম্মুখে আগুন দিয়ে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

​অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতা প্রদান করেন মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপংকর পাল।

​মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ ও অভয়াশ্রমের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮