ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ‎’ করলেন দুই ভাই শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বাহারুলের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু, জানালা ভেঙে পালালেন রোগীরা মেয়েকে একা পেয়ে নিজের ‘পরিচয় ভুলে যান বাবা মান্দায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারে এক ব্যক্তির কারাদণ্ড চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০১:০৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০১:০৬:২৭ অপরাহ্ন
চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার
রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, (১৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে মেহেরচন্ডী ফ্লাইওভার ব্রিজের প্রায় ২০০ গজ পশ্চিমে জামালপুর রোডের রেললাইনের উত্তর পাশে অভিযান চালানো হয়। এ সময় জামালপুর গ্রামের মো. রুবেলের ছেলে এবং বর্তমানে মতিহার থানার জামালপুর রেললাইনের বস্তি এলাকায় বসবাসকারী মোঃ হযরত আলী ওরফে অপুকে (৩০) গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় জামালপুরের ওলি বাবার মাজার গেটসংলগ্ন এলাকার মো. আইনালের ছেলে মো. সোহাগ (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

পরে গ্রেপ্তার হযরত আলীর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০০ পিস ট্যাপেন্টাডল ও ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার হযরত আলী পলাতক সোহাগের মোটরসাইকেল ব্যবহার করে তার সঙ্গে যৌথভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক সোহাগকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ