ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৯:০১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৯:০১:০৫ অপরাহ্ন
হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ
রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের পেছনে যুক্ত ওয়াগন থেকে তেল চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ছয়জন জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
 
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে।
 
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হরিয়ান স্টেশনে ট্রেনটি ধীরগতিতে চলার সময় কয়েকজন যুবক ওয়াগন থেকে জগ দিয়ে তেল তুলে জারে ঢুকিয়ে নিচে নামিয়ে দিচ্ছেন। স্টেশনে ট্রেনটির মাত্র তিন মিনিটের যাত্রাবিরতির সময় এভাবে তেল নামানো হয়। ট্রেন চলতে শুরু করার পরও কয়েকজনকে তেল নিয়ে নামতে দেখা যায়।
 
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ঢাকাগামী ট্রেনের পাওয়ার কারে ব্যবহারের জন্য তেল আনা হয়েছিল। তেল সরবরাহের পর দুটি ওয়াগন ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে যুক্ত করে ঈশ্বরদীতে নেওয়া হচ্ছিল। লোকাল ট্রেন হওয়ায় হরিয়ান স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির সময় তেল চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ।
 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হরিয়ান স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরেই তেল চুরির ঘটনা ঘটছে। তাঁদের দাবি, হরিয়ানা বাজারের হায়দার আলী নামের এক ব্যক্তি চোরাই তেল কেনেন। মঙ্গলবার তেল চুরির সময় তাঁর ছেলেকেও ঘটনাস্থলে দেখা গেছে বলে স্থানীয়রা দাবি করেন।
 
স্থানীয়দের দেওয়া তথ্যে তেল চুরির ঘটনায় রেলওয়ের ওয়েম্যান কিরন আলী, তাঁর ভাই নয়ন আলী, মিলন, আল-আমিন, নাহিদ ও রক্সির নাম এসেছে। তাঁদের বাড়ি স্টেশনের আশপাশে। কিরন আলী নেসকোর কাটাখালী বিদ্যুৎ উপকেন্দ্রের টিএলআর ওয়েম্যান হিসেবেও কর্মরত বলে জানা গেছে।
 
অভিযোগের বিষয়ে রিপন বলেন, তিনি প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং তেল চুরির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তবে তাঁকে ভিডিওতে দেখা গেছে জানানো হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আর ফোন ধরেননি।
 
ওয়েম্যান কিরন আলী বলেন, তেল নেওয়ার সময় তাঁর মতো দেখতে তাঁর ছোট ভাই নয়ন আলী সেখানে ছিলেন। তিনি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় কাজ করছিলেন।
 
হরিয়ান রেলওয়ে স্টেশনের মাস্টার আরিফ হোসেন বলেন, ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনটি স্টেশনে মাত্র তিন মিনিট দাঁড়ায়। ওই সময় পাবনা থেকে ঢালারচর এক্সপ্রেস ট্রেন আসায় সেটির সঙ্গে ক্রসিং নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। তেল চুরি ঠেকানোর দায়িত্ব রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের।
 
পশ্চিমাঞ্চল রেলওয়ের আরএনবির চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম বলেন, তেল চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে ফোর্স পাঠানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তাঁরা ভিডিওটি দেখেছেন এবং এতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করা হবে এবং অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে।
 
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, তেল চুরির ভিডিও তাঁরা দেখেছেন। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের ভেতরের বা বাইরের যে কেউ জড়িত থাকুক, তদন্তে প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ