ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

ঘুম থেকে উঠে ফোলা চোখও হতে পারে কিডনির রোগের লক্ষণ!

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০২:০৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০২:০৮:০১ অপরাহ্ন
ঘুম থেকে উঠে ফোলা চোখও হতে পারে কিডনির রোগের লক্ষণ! ফাইল ফটো
কিডনির রোগের লক্ষণ ধরা পড়ে চোখেও? শুনতে অবাক লাগলেও, এমনটাই জানা যাচ্ছে সাম্প্রতিক কিছু গবেষণায়। ‘ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন’-এর তথ্য বলছে, কিডনির কার্যক্ষমতা কমছে কি না, তার কিছু লক্ষণ চোখ দেখেই বোঝা যেতে পারে। প্রত্যেকের চোখেই এমন কিছু উপসর্গ দেখা দেয়, যা জটিল রোগের ইঙ্গিতবাহী। শুধু সচেতন না থাকার কারণেই পরবর্তী সময়ে গিয়ে বিপদ বাড়ে। কিডনির রোগও তেমনই। কিডনি যখন সঠিকভাবে কাজ করতে পারে না, তখন শরীরে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত তরল জমা হতে থাকে। এর প্রভাব পড়ে চোখেও।

কিডনি বিকল হতে থাকলে কোন কোন লক্ষণ ফুটে উঠবে চোখে?

চোখের চারপাশে ফোলা ভাব: কিডনির রোগের অন্যতম বড় লক্ষণ। প্রাথমিক লক্ষণগুলির মধ্যেও একটি। কিডনি যখন শরীর থেকে অতিরিক্ত তরল এবং সোডিয়াম বার করে দিতে পারে না, তখন এই তরল শরীরে জমা হতে শুরু করে। বিশেষ করে মুখ এবং চোখের চারপাশে তখন ফোলা ভাব দেখা দেয়। একে বলে ‘পাফি আইজ’। অনেকেরই দেখবেন, ঘুম থেকে উঠে চোখ খুব ফোলা লাগে। সেটি নানা কারণেই হতে পারে। অতিরিক্ত ক্লান্তিতেওও এমন হয়। তবে যদি দেখেন, প্রতি দিনিই চোখে ফোলা ভাব স্পষ্ট হয়ে উঠছে, তা হলে বুঝতে হবে তা ক্রনিক কিডনির রোগের লক্ষণ।

চোখ ফুলে লাল: চোখে যদি ক্রমাগত চুলকানি হতে থাকে, চোখ ফুলে লাল হয়ে ওঠে, তা হলে বুঝতে হবে শরীরে কোনও সমস্যা হচ্ছে। চোখ লাল হয়ে ওঠা মানেই, সবসময়ে তা কনজাঙ্কটিভাইটিসের লক্ষণ নয়। শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হতে থাকলেও এমন হতে পারে।

ঝাপসা দৃষ্টি: কিডনি রোগের কারণে রক্তচাপের হেরফের হতে পারে। রক্তচাপ যদি বাড়ে, তা হলে চোখের রক্তনালিগুলি ছিঁড়ে যেতে পারে। এর রেশ পড়বে রেটিনাতেও। এর থেকে রেটিনোপ্যাথি হওয়ার আশঙ্কা বাড়বে। এই রোগে চোখের রক্তনালিগুলি থেকে রক্তক্ষরণ হয়, ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে।

ছানি পড়া: অতিরিক্ত স্টেরয়েড জাতীয় ওষুধ নিলে, এর প্রভাবে ছানি পড়তে পারে। কিডনির রোগে এমন ওষুধ নিতেই হয়। তা ছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিস থাকলে, এর প্রভাবে ডায়াবেটিক রেটিলোপ্যাথির সমস্যা দেখা দেয়, যাতে দৃষ্টি ঝাপসা হতে শুরু করে। এর উপরে কিডনির রোগ হলে তা অকালে ছানি পড়ার কারণ হয়ে উঠতে পারে।

চোখের এই লক্ষণগুলি শুধুমাত্র কিডনি রোগের কারণে নাও হতে পারে, অন্য অনেক সাধারণ কারণেও দেখা দিতে পারে। তবে, যদি এই লক্ষণগুলি দীর্ঘস্থায়ী হয় তা হলে সতর্ক হতে হবে। কিডনি রোগীদের নিয়মিত চোখের পরীক্ষা করানো উচিত, বিশেষ করে যদি তাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবিটিস থাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক