ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৯:০১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৯:০১:০৪ অপরাহ্ন
জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট
কিছুটা স্বস্তিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ, শীঘ্রই জেল থেকে তাঁকে বেসরকারি হাসপাতালে পাঠাতে হবে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) এবং তাঁর পরিবার দীর্ঘ দিন ধরে দাবি তুলেছিল, জেলে ইমরানের শরীর ক্রমাগত খারাপ হচ্ছে। দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হোক। আদিয়ালা জেলের সাম্প্রতিক একটি রিপোর্ট প্রকাশ্যে আসার পরে ইমরানের শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয় তাঁর পরিবার। পিটিআইয়ের মুখপাত্র নইম হায়দর পানজুথা জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইমরানকে শিফা হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই তাঁর চিকিৎসা চলবে। সপ্তাহে একবার পরিবারের সঙ্গে ইমরানের সাক্ষাতের ব্যবস্থাও করে দিতে হবে।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে। সেই দলে থাকবেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং তাঁর বোন উজ়মা খান, যিনি নিজেও একজন চিকিৎসক। তবে ইমরানের মেডিক্যাল রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না, রাজনীতির স্বার্থে ব্যবহার করা যাবে না— তা-ও স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত।

২০২৩ সালের অগস্ট থেকে জেলে রয়েছেন ইমরান। তোষাখানা দুর্নীতি-সহ একাধিক মামলায় সাজা হয়েছে তাঁর। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হন তিনি। ইমরান যদিও দাবি করেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁকে জেলে পাঠানো হয়েছে। গত বছর ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁর দুই পুত্রও। এ বার সুপ্রিম কোর্ট তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিল। সেই নির্দেশকে স্বাগত জানিয়েছে পিটিআই।র

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ