ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ!

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৮:৫৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৮:৫৭:৩৫ অপরাহ্ন
সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ!
সল্টলেকের গেস্ট হাউসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্ত রাজ্য পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (এএসআই) পদে কর্মরত। বীরভূমের নলহাটি থানায় পোস্টিং। তাঁকে মুম্বইয়ের বান্দ্রা থেকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। ট্রানজ়িট রিমান্ডে অভিযুক্তকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তাঁকে বিধাননগর আদালতে হাজিরও করানো হয়েছে মঙ্গলবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি চলতি বছরের ১৯ জুনের। জুলাই মাসে ‘নির্যাতিতা’ তরুণী বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, সল্টলেকের সিএল ব্লকের একটি গেস্ট হাউসে তিনি গিয়েছিলেন। সেখানে তাঁকে ধর্ষণ করেন নলহাটি থানার ওই পুলিশকর্মী। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

তদন্তকারীদের সূত্রে খবর, ওই মামলায় আগাম জামিন নিয়েছিলেন অভিযুক্ত এএসআই। কিন্তু অভিযুক্তের কোনও খোঁজ মিলছিল না। তিনি আদালতের নির্দেশ অমান্য করে পালিয়ে গিয়েছিলেন। এর পর বীরভূম জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন বিধাননগর পূর্ব থানার তদন্তকারীরা।

সম্প্রতি বিধাননগর পুলিশ গোপন সূত্রে জানতে পারে, অভিযুক্ত মুম্বইয়ে আত্মগোপন করে রয়েছেন। তার পরে সোমবার মুম্বই থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। আদালতের কাছে ধৃতকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে জেরা করার আবেদন জানিয়েছে পুলিশ।র

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ