ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাকাবে NPSB I Bangla QR সেবা চালু পদ্মাপাড়ের বন্যার্ত ১০০ পরিবারে ত্রাণ দিলেন আরডিএ চেয়ারম্যান সুইট স্কুলছাত্র রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহী টু ঢাকা মহাসড়কে ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৮:২০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৮:২০:২৪ অপরাহ্ন
গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে এক সার ডিলার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সারের নীতিমালা অনুযায়ী ব্যাবসা না করায় বুধবার দুপুরে ওই জরিমানা করা হয়।

জানা যায়, নাজিরপুর বাজারের মেসার্স মিজান ট্রেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নীতিমালা অমান্য করে অবৈধভাবে সার বিক্রি করে আসছিলো। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের তত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় সার ডিলার মিজানুর রহমানকে বেশিদামে সার বিক্রি ও কাগজপত্রে জটিলতা থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাসিস্ট্রেট ও এসিল্যান্ড আসাদুল ইসলাম। এসময় কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম রাফিউল ইসলাম বলেন, 'কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা (২০২৫ সংশোধিত) কার্যকর রয়েছে। গুরুদাসপুরে সারের কোনো সংকট নেই। সার ডিলারদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অনিয়ম ঠেকাতে অভিযানও চলমান আছে।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন- 'কৃষকদের স্বার্থ রক্ষায় বরাদ্দকৃত সার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সঠিকভাবে বিতরণ ও বিক্রি নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪