ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫ পাঁচ দিনের যমজ মেয়ে ফেলে উধাও মা, দিশাহারা বাবা ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল, অতঃপর...

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৮:১৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৮:১৬:৪৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২
মাদক একটি পরিবারকে যেমন ধ্বংসের দিকে ঠেলে দেয়, তেমনি একটি প্রজন্মের সম্ভাবনাকেও অন্ধকারে নিমজ্জিত করতে পারে।

মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদেরও সম্মিলিত ভূমিকা প্রয়োজন। সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন।

বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে বালিয়াডাঙ্গী থানার একটি দল উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদরাসা বাজারসংলগ্ন তীরনই নদীর সেতুর পশ্চিম পাশে চেকপোস্ট বসায়। এ সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি মোটরসাইকেলে তিন আরোহীকে দেখে পুলিশ থামার সংকেত দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে তিনজনই দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হলেও অপর একজন পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী (সরকার বস্তি) এলাকার মৃত ঝরুয়া মোহাম্মদের ছেলে মো. আলিমদ্দীন (৪৫) এবং একই এলাকার মো. সুবাহান আলীর ছেলে মো. দর্শন আলী (৪০)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে মোট ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পুরোনো বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি ও পলাতক ব্যক্তির মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে বালিয়াডাঙ্গীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াডাঙ্গী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন,"মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।"

মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নষ্ট করে না—এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও। তাই মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততা বাড়ানো জরুরি বলে মনে করেন সমাজের সুধীমহল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ