ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়

মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৮:০৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৮:০৩:২৮ অপরাহ্ন
মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩২ পিস ইয়াবা, ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

এ ছাড়া এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।


বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে পবা থানা পুলিশ নওহাটা ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় দুয়ারি গ্রামের আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু (ছদ্মনাম) মোঃ খালেক সাইফকে (১৭) ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেফতার করা হয়। এ সময় বাগসারা দক্ষিণপাড়া গ্রামের মোঃ কইমুদ্দিনের ছেলে মোঃ রতনকে (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেকের কাছ থেকে পুলিশ জানতে পারে, রতন দীর্ঘদিন ধরে তার সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

একই রাতে দেড়টার দিকে বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির সদস্যরা মথুরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ রহিদুল ইসলাম শাহরিয়ারকে (২৫) ১৫ পিস ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার করেন।

এদিকে রাত ৯টার দিকে কাটাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা হাজরাপুকুর আদর্শ কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মোঃ আব্দুল সাত্তারের ছেলে মোঃ আরমান হোসেনকে (৩০) ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেফতার করেন। 

অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া বিলপাড়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ রতনের (৩০) বসতবাড়িতে অভিযান চালিয়ে রতন ও উপশহর গ্রামের মৃত আলমগীরের ছেলে মোঃ আব্দুল ওয়াহেদকে (৩৮) ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৮ হাজার ৫০ টাকা গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক রতনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮