ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ২৫.৫ কেজি গাঁজাসহ দুজন আটক খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে উসকানি-নাশকতার অভিযোগ সড়ক দুর্ঘটনা রোধে লক্ষ্মীপুর মোড়ে নিসচার সচেতনতামূলক কর্মসূচি দুর্গাপূজায় নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম, রাজশাহীতে সিসিটিভি, বিকল্প বিদ্যুৎ ও মাদক নিয়ন্ত্রণে জোর ক্লাব কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর ১৫ পদক এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬ নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১ আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার ইউক্রেনে রুশ ড্রোন হামলা, ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম নিয়ে ডাকোটার মজার মন্তব্য, ‘কেউ শয্যায় ভয়ানক খারাপ’ শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে ‘মুন্না ভাই’ হয়ে গান্ধীগিরির বার্তা সঞ্জয় দত্তের রাসিক প্রশাসকের সাথে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সালমানের ‘ইয়ঙ্গার ভার্সন’! আলোচনায় সাজিদপুত্র সুফিয়ান গাঁজা সেবনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার

প্রতিবন্ধী কিশোরীকে নির্মাণাধীন ভবনে নিয়ে গেলেন এসকেন, অতঃপর...

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৪৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৪৪:৩৬ অপরাহ্ন
প্রতিবন্ধী কিশোরীকে নির্মাণাধীন ভবনে নিয়ে গেলেন এসকেন, অতঃপর... প্রতিবন্ধী কিশোরীকে নির্মাণাধীন ভবনে নিয়ে গেলেন এসকেন, অতঃপর...
পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এসকেন প্রামাণিক (৬৫) নামে এক প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া মধ‍্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে বিকেলে ঈশ্বরদী থানায় মামলা করেছে প্রতিবন্ধী কিশোরীর পরিবার।

ঘটনার পর থেকে অভিযুক্ত এসকেন প্রামাণিক পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী প্রতিবন্ধী হওয়ায় পরিবারের লোকজন তাকে বাড়িতে থেকে বের হতে দিতেন না। তার কাছে একটি মোবাইল দিয়ে রাখা হতো যেন সে বাইরে কোথাও না যায়। তবে ঘটনার দিন ওই কিশোরীর মোবাইলের ইন্টারনেট ডেটা ফুরিয়ে গেলে সে পরিবারের অগোচরে বাইরে চলে যায়। এই সুযোগে এসকেন প্রামাণিক ওই কিশোরীকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা তাদের বিবস্ত্র অবস্থায় দেখে ফেললে এক পর্যায়ে অভিযুক্ত এসকেন প্রামাণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। আমরা তাকে দেখে শুনে রাখি যেন বাড়ির বাইরে যেতে না পারে। তবে সবসময় নজরদারিতে রাখা সম্ভব হয় না। সে ছোট মানুষ তাই বাড়ি থেকে বের হয়ে মাঝেমধ্যে এলাকায় ঘুরাঘুরি করে বাড়ি ফিরে আসে। তাকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়া হয়েছে- এতে সে যেন মোবাইল দেখে সময় কাটায় আর বাইরে কম যায়। তবে বাড়ির ওয়াইফাইয়ের বিল সময় মতো না দেওয়ায় ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় সকালে আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে লোকজনের ডাকাডাকিতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মুখে সবকিছু জানতে পারি। ঘটনার পর এসকেন প্রামাণিক পালিয়ে গেছে। পরে আমরা থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করেছি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত এসকেন প্রামাণিক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব‍্যাহত রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি

ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি