ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫ পাঁচ দিনের যমজ মেয়ে ফেলে উধাও মা, দিশাহারা বাবা ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল, অতঃপর... ঝগড়া মীমাংসা করতে গিয়ে জামাইয়ের হাতে শ্বশুর খুন প্রতিবন্ধী কিশোরীকে নির্মাণাধীন ভবনে নিয়ে গেলেন এসকেন, অতঃপর... কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিক নিহত হানি ট্র্যাপে ফেলে পর্নোগ্রাফি তৈরি, অতঃপর... হারানোর ভয়ে বেঁধে রেখেও জিসানকে বাঁচাতে পারলেন না মা ট্রাম্পের বাড়াবাড়িতে এবার ইউরোপে হামলার হুমকি দিলো ইরান ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ প্রেমিকের সঙ্গে সম্পর্কের কোন তিক্ত স্মৃতি ভাগ করে নিলেন অনুপমা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রেমিকের সঙ্গে সম্পর্কের কোন তিক্ত স্মৃতি ভাগ করে নিলেন অনুপমা

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৫:২৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৫:২৪:০১ অপরাহ্ন
প্রেমিকের সঙ্গে সম্পর্কের কোন তিক্ত স্মৃতি ভাগ করে নিলেন অনুপমা ছবি: সংগৃহীত
কখনও কখনও একটি সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু তার রেশ থেকে যায় অনেক দিন। দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনের কথায় উঠে এল তেমনই এক সম্পর্কের গল্প, যেখানে ভালবাসার বদলে ধীরে ধীরে জায়গা করে নিয়েছিল লজ্জা, অপরাধবোধ আর আত্মসংশয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীতের সেই অধ্যায়ের কথা বলতে গিয়ে অনুপমা জানান, একসময় তিনি এমন এক সম্পর্কে ছিলেন, যেখানে নিজের পরিচয় নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। অভিনেত্রী হওয়া, আত্মবিশ্বাসী থাকা, নিজের সাফল্য— এমনকি নারী হওয়াটাও তাঁর কাছে যেন অপরাধের মতো মনে হতে শুরু করেছিল।

সবচেয়ে বেশি আঘাত করেছিল তাঁর ঋতুস্রাব নিয়ে সঙ্গীর আচরণ। অনুপমার দাবি, সঙ্গীর কোনও আচরণ নিয়ে তিনি প্রশ্ন তুললে বা কোনও বিষয়ে আপত্তি জানালে, তাঁর বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বার বার তাঁর ঋতুস্রাবের সঙ্গে সেই প্রসঙ্গ জুড়ে দেওয়া হত। বার বার তাঁকে খোঁটা দেওয়া হত এই বিষয় নিয়ে। ফলে নিজের অনুভূতিকেই একসময় অবিশ্বাস করতে শুরু করেছিলেন তিনি।

অনুপমার কথায়, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে তিনি ভাবতে শুরু করেছিলেন, ‘আমি অভিনেত্রী কেন’, ‘আমি এতটা আত্মবিশ্বাসী কেন’, কিংবা ‘আমি এক জন নারী কেন’। একটি সম্পর্ক কী ভাবে ধীরে ধীরে একজন মানুষের আত্মপরিচয়কে ক্ষইয়ে দিতে পারে, তাঁর অভিজ্ঞতায় যেন তারই ছবি ফুটে উঠেছে।

এই সম্পর্কের অভিঘাত তাঁর ভবিষ্যৎ ভাবনাতেও ছাপ ফেলেছে। অনুপমা জানিয়েছেন, একসময় তাঁর স্বপ্ন ছিল ১১টি সন্তানের মা হওয়ার। কিন্তু সেই সময়ের মানসিক অভিজ্ঞতার পর আজ সন্তান নেওয়ার কথা ভাবতেই পারেন না তিনি। অর্থাৎ, শুধু একটি সম্পর্ক নয়, বদলে গিয়েছে নিজের আগামী জীবনকে দেখার চোখও।

তবে সেই প্রাক্তন সঙ্গীর নাম প্রকাশ্যে আনেননি অনুপমা। তাঁর মন্তব্য প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে অবশ্য শুরু হয়েছে জল্পনা। ধ্রুব বিক্রমের সঙ্গে অনুপমার সম্পর্ক নিয়ে আগে থেকেই নানা গুঞ্জন ছিল। দু’জনে একসঙ্গে কাজও করেছেন। সেই সূত্রেই অনেকে অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে ধ্রুবের নাম জুড়ে দিয়েছেন।

কিন্তু জল্পনা আর সত্যি এক নয়। অনুপমা তাঁর প্রাক্তন সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি, আবার ধ্রুবের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথাও দু’জনের কেউ প্রকাশ্যে অস্বীকার করেননি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ