ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল, অতঃপর... ঝগড়া মীমাংসা করতে গিয়ে জামাইয়ের হাতে শ্বশুর খুন প্রতিবন্ধী কিশোরীকে নির্মাণাধীন ভবনে নিয়ে গেলেন এসকেন, অতঃপর... কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিক নিহত হানি ট্র্যাপে ফেলে পর্নোগ্রাফি তৈরি, অতঃপর... হারানোর ভয়ে বেঁধে রেখেও জিসানকে বাঁচাতে পারলেন না মা ট্রাম্পের বাড়াবাড়িতে এবার ইউরোপে হামলার হুমকি দিলো ইরান ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ প্রেমিকের সঙ্গে সম্পর্কের কোন তিক্ত স্মৃতি ভাগ করে নিলেন অনুপমা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী ‘নিজেকে অন্ধভক্ত বলতে গর্ববোধ করি’, ঈশার কথায় আবেগপ্রবণ কঙ্গনা কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুদাসপুরে ৮ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণের উদ্বোধন গুরুদাসপুরে ৩৩৪ পরিবার পেল ৫ মেট্রিকটন চাল রাজশাহীতে রোমোর আহ্বায়ক হুজাইফা, সদস্য সচিব তুহিন রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১ লালপুরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

গুরুদাসপুরে ৩৩৪ পরিবার পেল ৫ মেট্রিকটন চাল

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৫:০৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৫:০৫:০৮ অপরাহ্ন
গুরুদাসপুরে ৩৩৪ পরিবার পেল ৫ মেট্রিকটন চাল গুরুদাসপুরে ৩৩৪ পরিবার পেল ৫ মেট্রিকটন চাল
গুরুদাসপুরের নাজিরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৩৪ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে পাঁচ মেট্রিকটন জিআর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাজিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক মাহামুদুজ্জামান সোহাগ। 

এতে সভাপতিত্ব করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. জালাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মাহমুদুজ্জামান সোহাগ বলেন- "নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজের বিশেষ বরাদ্দকৃত জিআর চাল স্বচ্ছতার সাথে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। ১৫ কেজি করে এ চাল পাচ্ছেন প্রকৃত উপকারভোগীরা। বর্ষাকালে  হাতে কাজ থাকেনা, ইনকাম বন্ধ থাকে। বর্তমান সরকারের এই পদক্ষেপ এবং এমপি সাহেবের অনুদান কিছুটা হলেও আপনাদের স্বস্তি এনে দিবে।

উদ্বোধনের সময় পৌর বিএনপি'র সদস্য মিলন মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রবিউল, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, উপজেলা যুবদলের সদস্য জিয়াউল হক, বস্ত্র মালিক সমিতির সভাপতি ইস্তিয়াক শান্ত রকি, পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহামেদ, খুবজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহম্মেদ, নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হামিদুর ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ইউপি সদস্য ও পরিষদের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ