ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫ পাঁচ দিনের যমজ মেয়ে ফেলে উধাও মা, দিশাহারা বাবা ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল, অতঃপর... ঝগড়া মীমাংসা করতে গিয়ে জামাইয়ের হাতে শ্বশুর খুন প্রতিবন্ধী কিশোরীকে নির্মাণাধীন ভবনে নিয়ে গেলেন এসকেন, অতঃপর... কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিক নিহত হানি ট্র্যাপে ফেলে পর্নোগ্রাফি তৈরি, অতঃপর... হারানোর ভয়ে বেঁধে রেখেও জিসানকে বাঁচাতে পারলেন না মা ট্রাম্পের বাড়াবাড়িতে এবার ইউরোপে হামলার হুমকি দিলো ইরান ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ প্রেমিকের সঙ্গে সম্পর্কের কোন তিক্ত স্মৃতি ভাগ করে নিলেন অনুপমা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

লালপুরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৪:৪১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৪:৪১:১০ অপরাহ্ন
লালপুরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা লালপুরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা
নাটোরের লালপুরে যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। Education Above All-এর অর্থায়নে এবং ব্র্যাকের বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হয়।

সভায় ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. হাসিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন। 

সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা আইসিটি কর্মকর্তাসহ , সেক্টর স্পেশালিস্ট (দক্ষতা উন্নয়ন কর্মসূচি) মো. সোহেল রানা, জেলা ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান মোল্লা, অ্যাসোসিয়েট অফিসার মোছা. সালমা বেগম ও তৌহিদা আক্তার, প্রোগ্রাম অর্গানাইজার জালাল হোসেন, মো. দিদার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় প্রকল্পের আওতায় যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও টেকসই ব্যবসা পরিচালনায় সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে প্রকল্পের অর্জন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় দক্ষতা, আর্থিক সেবা ও সহযোগিতা নিশ্চিত করা গেলে কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ