ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে ৩২ কেজির পাথরের মূর্তি উদ্ধার রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে!

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৭:০৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৭:০৪:২৫ অপরাহ্ন
সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! ফাইল ফটো
এক কাপ গরম চা কিংবা কফির কাপে চুমুক দিতে দিতেই অল্প অল্প করে কাটে ঘুম জড়ানো চোখের ঝিমুনি। সকালটা তাই চা কিংবা কফির কাপে ঠোঁট ছুঁইয়েই শুরু হয় বহু মানুষের। কিন্তু হঠাৎ এক দিন যদি দেখেন, সকালের চা কিংবা কফি পানের পরেই হৃৎস্পন্দন তড়বড়িয়ে বাড়ছে, তা হলে কি ভয় পাবেন?

চা-কফি খাওয়ার পরে হৃৎস্পন্দন বৃদ্ধি কি কোনও রোগের লক্ষণ?
এ প্রশ্নের উত্তর দিয়েছেন এক হৃদ‌্‌রোগের চিকিৎসক আকাশ মোটগি। তাঁর কথায় রোগের লক্ষণ নাকি লক্ষণ নয়, তা ও ভাবে এক কথায় বলে দেওয়া সম্ভব নয়। তবে এমনটা যদি হয়, তবে বিষয়টিকে হালকা ভাবে না নেওয়াই ভাল, মনে করেন চিকিৎসক।

চা-কফি পানের পরে হৃৎস্পন্দন কী কী কারণে বৃদ্ধি পেতে পারে?
১। চা এবং কফি দু’ধরনের পানীয়েই থাকে পর্যাপ্ত ক্যাফিন। আর ক্যাফিন অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। যা শরীরকে এক লহমায় অনেকটা সচেতন করে দেয়। রক্তচাপ বাড়ে। সেই সঙ্গে বাড়তে পারে হৃৎস্পন্দনও। চিকিৎসক মোটগি বলছেন, এটি খুব বেশি চিন্তার বিষয় নয়। বহু মানুষ, যাঁরা সুস্বাস্থ্যের অধিকারী, তাঁদেরও এমন হতে পারে।

২। যাঁরা অতিরিক্ত চা বা কফি খান, তাঁদের ক্ষেত্রে অনেক সময় আচমকা হৃৎস্পন্দন বৃদ্ধি থেকে বুক ধড়ফড় করা, বুকে ব্যথা, মাথা ঘোরা অথবা ডিসঅ্যাপনিয়া হতে পারে। সে ক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে।

কখন চিন্তার কারণ হতে পারে?
১। চিকিৎসক জানাচ্ছেন, চা-কফি পানের পরে হৃৎস্পন্দন বৃদ্ধি যদি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে, তবে তা অ্যারিদ‌্‌মিয়া হতে পারে। যা আসলে অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দনের এক রকম রোগ।

২। যদি হৃৎস্পন্দন বৃদ্ধির সঙ্গে বুকে ব্যথা বা বুকে চাপ অনুভব করেন, শ্বাস নিতে অসুবিধা হয়, মাথা ঘোরে বা জ্ঞান হারানোর মতো পরিস্থিতি তৈরি হয় তবে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

৩। যদি অতিরিক্ত ঘাম হয় এবং বিশ্রাম নিলেও হৃৎস্পন্দন কমতে না চায়, তা হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার