ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি পুরুষে দুর্গাপুর, নারীতে গোদাগাড়ীর শিরোপা রাজশাহী তায়কোয়ানডো দোজাং রানার্সআপ ট্রফি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার ​রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১, আটক ২৫ ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা! ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস

রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৭:০০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৭:০০:৩৯ অপরাহ্ন
রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

পরে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ডিআইজি মো. আশিক সাঈদ ও তাঁর সহধর্মিণী এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান ও তাঁর সহধর্মিণী এবং পুনাক, রাজশাহী জেলার সভানেত্রী মিসেস তাপসী রাবেয়াও বৃক্ষরোপণ করেন।

কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ ও চারা বিতরণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় জেলা পুলিশের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮