ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৬:৫৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৬:৫৬:৫০ অপরাহ্ন
জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়
রাজশাহী জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মহানগর ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার ( ১৮ আগস্ট) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ও খেলোয়াড়দের উৎসাহ প্রদান করছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক ও বর্তমান খেলোয়াড়দের ক্রীড়া ভাতা প্রদান করছে সরকার। নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে।

রাসিক প্রশাসক বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নগরীতে ২২টি খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে।  মাদকমুক্ত রাজশাহী গড়ে তুলতে যুব সমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। রাজশাহীর ক্রীড়াঙ্গণকে আরও এগিয়ে নিতে তিনি ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দিন বাচ্চু, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মুরাদুজ্জামান এলান, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, সোনালী অতীত ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আলিম বাবু, রাসিকের ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুলসহ মহানগর ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ