ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুরগি বিক্রির কথা বলে ডেকে এনে ছিনতাই গুরুদাসপুরে ৮ টাকার চা ফিরল ৫ টাকায় ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ভয়াবহভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন দু’শতাধিক বছরের পুরনো ফুলবাড়ী মহদিপুর শিব-কালী-দুর্গা মন্দির চত্বরের মন্ডপ মেলায় নর-নারীদের মিলনমেলা ‘সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে’ রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলী আর নেই জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১ তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯ আন্দামান সাগরে ট্রলারডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন, শুধু জুতো নয় কোন অভ্যাস বদলে ফেলা দরকার? অক্ষয়ের কোলে ‘অপকর্ম’ অদার! গিবত নিয়ে কোরআনের বর্ণনা

ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০১:১৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০১:১৯:৫৮ অপরাহ্ন
ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক ছবি: সংগৃহীত
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় রোববার (২৯ জুন) সমুদ্র তীরবর্তী এই প্রদেশের ঘন বনাঞ্চলে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে মুহূর্তেই দাবানল আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র আতঙ্ক।

ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে বইতে থাকা বাতাসের ফলে আগুন ছড়িয়ে পড়ে তুরস্কের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর ম্যান্ডেরেসে। পরিস্থিতির অবনতি হওয়ায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর।

জরুরি ভিত্তিতে জঙ্গলের পার্শ্ববর্তী ৬টি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে নিয়োজিত রয়েছে ১ হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী। আকাশপথেও চলছে ব্যাপক অভিযান—১১টি বিমান এবং ২৭টি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে আগুন নেভানোর জন্য বিশেষ রাসায়নিক পদার্থ।

স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে, দাবানলের প্রভাবে বিপুল পরিমাণ বনভূমি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হতে পারে। আগুনের তীব্রতা এবং আবহাওয়ার প্রতিকূলতার কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে।

এ বিষয়ে তুরস্কের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: দ্য মিরর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান