ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময় বিতর্কের খেসারত দিতে হয়েছিল বাবাকেও! ছয় বছর পরে কোন তথ্য প্রকাশ্যে আনলেন রিয়া? বান্ধবীর বাড়িতে গিয়ে তার বাবার যৌন হেনস্থার শিকার নাবালিকা সমঝোতার সময় শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ট্রাম্প হজ করতে গিয়ে ভিক্ষা করবেন না, পাকিস্তানি নাগরিকদের সতর্ক করল দূতাবাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আমার এখনও বিয়ে হয়নি পূজা চেরি ব্রণ থেকে মুক্তির রহস্য জানালেন তামান্না বাসায় যাওয়ার প্রস্তাবে সাড়া দিয়ে নিজের সর্বনাশ ডাকলেন নারী ৭ বার কান ধরে ওঠবস করিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, অতঃপর... এক সপ্তাহের ব্যবধানে দুই শিশুকে বলাৎকার শিক্ষকের, অতঃপর... গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৫:২১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৫:২১:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময় রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়
রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপন ও পরিচালনার বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ড্রিংকওয়েল (Drinkwell) -এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী। মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। নগরবাসীর জন্য সহজলভ্য, নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সম্ভাব্য স্থান নির্বাচন, বুথ স্থাপন ও পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ড্রিংকওয়েলের ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ মহসিন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড আব্দুস সাত্তার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমিনুল ইসলাম এবং রাজশাহী প্রজেক্ট কো-অর্ডিনেটর মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সহজে ও সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি গ্রহণের সুযোগ পাবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা