ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময় বিতর্কের খেসারত দিতে হয়েছিল বাবাকেও! ছয় বছর পরে কোন তথ্য প্রকাশ্যে আনলেন রিয়া? বান্ধবীর বাড়িতে গিয়ে তার বাবার যৌন হেনস্থার শিকার নাবালিকা সমঝোতার সময় শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ট্রাম্প হজ করতে গিয়ে ভিক্ষা করবেন না, পাকিস্তানি নাগরিকদের সতর্ক করল দূতাবাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আমার এখনও বিয়ে হয়নি পূজা চেরি ব্রণ থেকে মুক্তির রহস্য জানালেন তামান্না বাসায় যাওয়ার প্রস্তাবে সাড়া দিয়ে নিজের সর্বনাশ ডাকলেন নারী ৭ বার কান ধরে ওঠবস করিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, অতঃপর... এক সপ্তাহের ব্যবধানে দুই শিশুকে বলাৎকার শিক্ষকের, অতঃপর... গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ ‘জিনে নিয়ে গেছে’ দাবি মায়ের, পরে ড্রামে মিলল ১৪ দিনের শিশুর মরদেহ

আমার এখনও বিয়ে হয়নি পূজা চেরি

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১২:৪২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ১২:৪২:১৮ অপরাহ্ন
আমার এখনও বিয়ে হয়নি পূজা চেরি আমার এখনও বিয়ে হয়নি পূজা চেরি
ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন ও ভিত্তিহীন খবরের কড়া জবাব দিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। নিজের বিয়ে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে অভিনেত্রী এসব কথা বলেন। 

পূজা জানান, গত কয়েক দিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তি, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে যে ধরনের খবর তৈরি করা হচ্ছে, তা তার জন্য অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক।

এর আগেও এক সাক্ষাৎকারে পারিবারিকভাবে নিজের বিয়ের কথা ঠিক হওয়ার বিষয়টি জানিয়েছিলেন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়ে পূজা বলেন, ‘আমি আগে থেকেই বলে আসছি যে আমি এনগেজড এবং পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা আছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আমি নিজেই আনন্দের সঙ্গে সবাইকে তা জানাব।’

বর্তমানে কাজের প্রস্তুতি নিতে নিজেকে কিছুটা সময় দিচ্ছেন জানিয়ে পূজা বলেন, নতুন প্রজেক্টের প্রস্তুতির কারণেই তিনি এখন ক্যামেরার সামনে কিছুটা কম আসছেন। তবে তার এই নীরবতাকে সুযোগ হিসেবে নিয়ে অহেতুক মিথ্যা খবর প্রচার না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পূজা চেরি বলেন, ‘আমার নীরবতাকে কেউ যদি মিথ্যা সংবাদের সুযোগ হিসেবে ব্যবহার করে, তবে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’ 

এ সময় তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের আলোকে নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকারের কথা উল্লেখ করেন। একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার কথা স্মরণ করিয়ে দিয়ে ইন্টারনেটে মিথ্যা ও অপমানজনক তথ্য প্রচারের বিষয়ে সতর্কবার্তা দেন।

গণমাধ্যমের সহযোগিতার প্রতি সম্মান জানিয়ে এই অভিনেত্রী সাংবাদিক ও সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করার এবং যাচাই না করে কোনো অসত্য খবর প্রকাশ থেকে বিরত থাকার বিনীত অনুরোধ জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী