ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক নাটোরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখা মিলল ৪০০ বছরের পুরোনো মসজিদ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক ধামাচাপা দিতে অর্থ লেনদেন, ভিডিও ভাইরাল ছেলেকে নৌকায় তুলে দিয়েই কাপ্তাই হ্রদে তলিয়ে যান বাবা, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ

রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৯:১৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৯:১৬:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব
 

তীব্র তাপপ্রবাহ মোকাবিলা ও নগরবাসীর সুরক্ষায় রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী কুলিং সেন্টার ও যাত্রী ছাউনি স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নগর সবুজায়ন এবং জনবান্ধব নগর গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার সকালে নগরীর হোটেল এক্স মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট আয়োজিত ‘Lesson Learned Workshop from Testing the Draft National Early Action Protocol’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন।

সভায় রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সেক্রেটারি ডা. মোঃ শামীম হোসেন চৌধুরী রাজশাহী নগরীতে স্থায়ী কুলিং সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণের জন্য রাসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, তীব্র তাপপ্রবাহের সময় নগরবাসীকে স্বস্তি ও সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কুলিং সেন্টার ও যাত্রী ছাউনি স্থাপন করা প্রয়োজন।

এর আগে তীব্র খরা ও ক্রমবর্ধমান তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় নগরীর রেলগেট ও লক্ষ্মীপুর মোড়ে দুটি কুলিং সেন্টার নির্মাণ করা হয়। এসব কেন্দ্রে বিনামূল্যে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়। পাশাপাশি অসুস্থ হয়ে আসা নগরবাসীর রক্তচাপ ও ডায়াবেটিস পরিমাপের ব্যবস্থাও রাখা হয়। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন রাজশাহীতে তাপপ্রবাহ মোকাবিলা ও নগরবাসীর সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি রাজশাহী শহরকে আরও বাসযোগ্য ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও এনজিওকে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নগরের পরিবেশ উন্নয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার বিষয়েও সভায় আলোচনা হয়। বিশেষ করে নগর সবুজায়নে সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরা হয়। নগরীতে খেলার মাঠ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি নগরবাসীর জন্য মুক্তমঞ্চের সামনে একটি সিনিয়র সিটিজেন পার্ক স্থাপনের উদ্যোগের কথাও উল্লেখ করা হয়।

প্রশাসক রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সব পর্যায়ের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু রাসিক প্রশাসকের বিভিন্ন মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।

কর্মশালায় অংশগ্রহণকারীরা তাপপ্রবাহের মতো জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় Early Action বা আগাম পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, আইসিআরসির সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ এবং প্রশিক্ষণ বিভাগের আয়োজনে চার দিনব্যাপী ‘অ্যাডভান্স ফার্স্ট এইড’ প্রশিক্ষণেরও উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ১৭ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণে রাজশাহী বিভাগের ৯টি জেলার ৩০ জন যুব স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ তৌহিদ হাসান, আইসিআরসি থেকে ডা. জালিসা খানম, ফার্স্ট এইড প্রোগ্রাম ম্যানেজার ফারহানা আক্তার ডলি, হেলথ ফিল্ড অফিসার এবং জাতীয় সদর দফতরের প্রোগ্রাম অফিসার মোঃ দিদারুর আলম (রাফি), প্রশিক্ষণ বিভাগের উপ-সহকারী পরিচালক এস এম জাহিদুর রহমান ও ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা