ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৯:০৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৯:০৭:২৬ অপরাহ্ন
বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
 

ঢাকা, আগস্ট২০২৬: টেকসই ধূমপানমুক্ত গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উদ্যোগে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন-এর সহযোগিতায় মোট ৭৬৮ জন গণপরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪, ৬, ১০, ১১ ও ১৭-ই আগস্ট ২০২৬ তারিখে পাঁচ ধাপে রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে “পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে সংস্থাটির তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন অংশগ্রহণকারী চালকদের সামনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং তামাকের স্বাস্থ্যগত ক্ষতি বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন। এছাড়া, গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় সংসদে পাসকৃত সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ সম্পর্কেও বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

এই প্রশিক্ষণে বাস, সিএনজি, লেগুনা ও টেম্পু চালকসহ অংশগ্রহণকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব, তামাক ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি এবং বিদ্যমান আইনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। বক্তারা উল্লেখ করেন, চালক ও সহকারীদের ধূমপানের কারণে গণপরিবহনে যাত্রীরা—বিশেষ করে নারী ও শিশুরা—পরোক্ষ ধূমপানের শিকার হন, যা তাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

প্রশিক্ষণে ভিডিওচিত্রের মাধ্যমে গণপরিবহনে ধূমপানের ক্ষতিকর প্রভাব এবং সংশ্লিষ্ট আইনি বাধ্যবাধকতা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। পাশাপাশি বাস টার্মিনাল, বিমানবন্দর, রেলস্টেশন, নৌবন্দর এবং সরকারি বিভিন্ন অফিসসহ সকল পাবলিক প্লেস ও গণজমায়েত স্থানে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ—এ বিষয়েও সচেতনতা বৃদ্ধি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গণপরিবহনে ধূমপানমুক্ত নীতি কার্যকরভাবে বাস্তবায়ন এবং আচরণগত পরিবর্তন আনয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা আহ্ছানিয়া মিশন ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির